ট্রাম্পের সঙ্গে এইচ ১বি ভিসা নিয়ে বিশেষ আলোচনা হবে, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

আর মাত্র কয়েক দিন। এর পরেই ভারতে নিজের প্রথম সফরে আসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই সফরেই ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষর হতে পারে মোট পাঁচটি চুক্তি। পাশাপাশি ভারতের তরফে বিশেষ নজর দেওয়া হবে এইচ ১ বি ভিসার বিষয়টির উপর। এমনটাই জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে।

এইচ ১বি ভিসা নিয়ে আলোচনা হবে ট্রাম্পের সঙ্গে

এইচ ১বি ভিসা নিয়ে আলোচনা হবে ট্রাম্পের সঙ্গে

জানা গিয়েছে, ট্রাম্পের ভারত সফর চলাকালীন জঙ্গি দমনে পারস্পরিক সহযোগিতা, ভারত-প্রশান্ত মহাসাগর এলাকায় যৌথ নজরদারি, প্রতিরক্ষা খাতে আলোচনা, বাণিজ্য বিষয়ক আলোচনা ও এইচ ১বি ভিসা নিয়ে আলোচনা হবে। এই বিষয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিশদে বিবরণ দেন বিদেশ সচিব রবিশ কুমার। সূত্রের খবর বিশেষ করে এইচ ১বি ভিসা নিয়ে আমেরিকাকে চাপ দেওয়ার পথে হাঁটতে পারে ভারত।

কেন এইচ ১বি ভিসা ভারতীয়দের জন্য এত প্রয়োজনীয়?

কেন এইচ ১বি ভিসা ভারতীয়দের জন্য এত প্রয়োজনীয়?

বছরে এখন প্রায় ৮৫ হাজার এইচ-ওয়ানবি ভিসা দেয় আমেরিকা। ওই ভিসা ইস্যু করার ক্ষেত্রে কোনও দেশের জন্য কোনও সুনির্দিষ্ট উর্ধ্বসীমা না থাকলেও, গত এক দশকের পরিসংখ্যান বলছে, বছরে যত এইচ ১বি ভিসা ইস্যু করে মার্কিন প্রশাসন, তার ৭০ শতাংশই পান ভারতীয়রা। ওই ভিসা নিয়ে মার্কিন বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে কাজ করতে যান ভারতীয়রা।

২৪ ফেব্রুয়ারি ভারতে আসছেন ট্রাম্প

২৪ ফেব্রুয়ারি ভারতে আসছেন ট্রাম্প

২৪-২৫ ফেব্রুয়ারি ভারতে দুই ‌দিনের সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে রাজকীয় স্বাগত জানানোর জন্য সেজে উঠছে ভারত। বুধবার বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রীঙ্গলা জানিয়েছেন গত আটমাসে মোদী-ট্রাম্প এ নিয়ে পঞ্চমবার বৈঠক করবেন। ট্রাম্পের সঙ্গে উচ্চ-পর্যায়ের প্রতিনিধিরাও ভারত সফরে আসবেন বলে জানিয়েছেন বিদেশ সচিব।

'হাউডি মোদী'‌র অনুকরণে আহমেদাবাদে 'নমস্তে ট্রাম্প'‌ অনুষ্ঠান

'হাউডি মোদী'‌র অনুকরণে আহমেদাবাদে 'নমস্তে ট্রাম্প'‌ অনুষ্ঠান

২৪ ফেব্রুয়ারি ট্রাম্প গুজরাতের আহমেদাবাদে পৌঁছাবেন সকাল ১১টার সময়। তাঁকে এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বায়ুসেনার বিমানে করে সস্ত্রীক ট্রাম্প আসবেন বলে জানা গিয়েছে। রোডশোয়ের পর দুই নেতা পৌঁছাবেন মোতেরা স্টেডিয়ামে। নব নির্মিত ক্রিকেট স্টেডিয়ামে ট্রাম্পকে স্বাগত জানানো হবে। এই অনুষ্ঠানে এক থেকে দেড় লক্ষ মানুষ যোগ দেবেন। দুপুর সাড়ে বারোটার সময় দুই নেতা এই অনুষ্ঠানে আসবেন এবং একসঙ্গে বক্তৃতা করবেন। আমেরিকায় 'হাউডি মোদী'‌র অনুকরণেই ভারতে 'নমস্তে ট্রাম্প'‌ অনুষ্ঠানটি হবে।

ট্রাম্পের ভারত সফরের আগেই দুই দেশের সম্পর্কে চিড় ধরার সম্ভাবনা

ট্রাম্পের ভারত সফরের আগেই দুই দেশের সম্পর্কে চিড় ধরার সম্ভাবনা

এদিকে ট্রাম্পের ভারত সফরের আগেই দুই দেশের সম্পর্কে চিড় ধরার সম্ভাবনা দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল প্যানেল ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যে পর্যবেক্ষণ প্রকাশ করেছে তা নিঃসন্দেহে দু'দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। সেই রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন আসলে ভারত সরকারের দ্বারা তৈরি একটি ধর্মীয় পরীক্ষা যা নাগরিকত্বের প্রমাণ হিসাবে চাওয়া হচ্ছে।

সিএএ-এনআরসি নিয়ে মার্কিন রিপোর্ট

সিএএ-এনআরসি নিয়ে মার্কিন রিপোর্ট

রিপোর্টে বলছে, সারা দেশ জুড়েই প্রতিবাদ চলছে এবং সরকার কড়া হাতে প্রতিবাদীদের দমন করতে পথে নেমেছে। মনে করা হচ্ছে এই আইন ভারতীয় নাগরিকদের ধর্মীয় পরীক্ষার পথে ঠেলে দেবে। এবং জাতীয় নাগরিকপঞ্জি শুরু করার আগে এই বিষয়টিকে সামনে আনা হয়েছে। যা ভারতীয় মুসলিমদের মনে আশঙ্কার সৃষ্টি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+