#MeToo অভিযুক্ত ব্রিজ ভষণের মুখে মোদীর প্রশংসা! ফের প্রার্থী হবেন লোকসভায়, উত্তর প্রদেশে জানালেন নিজেই
যৌন হয়রানির ( Me Too) অভিযোগের মুখে দাঁড়িয়ে ভারতীয় কুস্তিগীর ফেডারেশনের প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)-এর মুখে এদিন শোনা গেল প্রধানমন্ত্রীর প্রশংসা। উত্তর প্রদেশের গোণ্ডার সমাবেশে তাঁর মুখে কুস্তিগীরদের প্রতিবাদের কথা ছিল না। তিনি বক্তৃতা শুরু করেছিলেন কবিতার বই নিয়ে।
ব্রিজ ভূষণ (Brij Bhushan Sharan Singh) বলেন, কখনও তুমি কান্না, কখনও দুঃখ, কখনও বিষ পান করো, তবেই তুমি সমাজে থেকো। আমার ভালবাসা থেকে এটাই পুরস্কার পেয়েছি। তারাই আমাকে বেইমান বলে। এটাই কুখ্যাতি কিংবা খ্যাতি, তারা আমার নাম নেয়। ২০২৪-এর লোকসভা নির্বাচন কে সামনে রেখে বিজেপির মহাসম্পর্ক অভিযানে তিনি এমনই সব কথা বলেন।

এদিন বিজেপি সাংসদ ঘোষণা করেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে তিনি ফের কায়সারগঞ্জ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর দাবি সামনের বছরে বিজেপি ফের সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করবে। কংগ্রেস শাসনে দেশের ভূখণ্ড দখল কারার অভিযোগ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় থাকলে তা ফিরে পাওয়া যেত।
ব্রিজ ভূষণ শরণ সিং বলেন, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকার সময় ভারতের ৭৮ হাজার বর্গ কিমি এলাকা পাকিস্তান দখল করে। চিন ১৯৬২ সালে ভারত আক্রমণ করে ৩৩ হাজার বর্গ কিমি এলাকা দখল করে। অন্যদিকে ভারত ১৯৭১ সালে ৯২ হাজার পাকিস্তানিকে যুদ্ধবন্দি করেছিল। সেই সময় দখল করা জমি ফেরত নেওয়ার সুযোগ ছিল, বলেন তিনি।
সেই সময় যদি মোদী প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে সেই জমি ফেরত পাওয়া যেত। ব্রিজ ভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh) এরপর কাশ্মীর নিয়ে সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেন। তিনি অযোধ্যায় রাম মন্দির তৈরি, রাস্তা, মেডিক্যাল কলেজ-সহ বিভিন্ন কাজের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।

প্রসঙ্গত বলে রাখা ভাল যৌন হয়রানির ( Me Too) অভিযোগ করে প্রতিবাদে বসা কুস্তিগীররা অভিযোগ করেছেন, যৌন হয়রানির ( Me Too) অভিযোগকারীদের চাপ দিয়ে বিবৃতি পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। ১৫ জুনের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া না হলে, তাঁরা আবারও আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদী কুস্তিগীররা।
এদিকে ব্রিজ ভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh) নিজের বিরুদ্ধে ওঠা ( Me Too) সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তিনমি ফাঁসির গড়ি বরণ করে নেবেন। তিনি বলেছেন কুস্তিগীরদের হাতে যদি কোনও প্রমাণ থাকে, তাহলে তা আদালতে তুলে ধরুন, তার জন্য তিনি যে কোনও শাস্তি মেনে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications