Parliament Security Breach: ভগৎ সিং প্রেমী ললিত কী রাজস্থানে পালিয়েছে? লোকেশন ট্র্যাক করছে পুলিশ
Parliament Security Breach: সংসদের ভিতরে বিক্ষোভ দেখানো থেকে শুরু করে যাবতীয় ছক সাজায় ললিত ঝা (Lalit Jha)। পুরো ঘটনার মাস্টারমাইন্ড সেই। এমনটাই মনে করছে দিল্লি পুলিশ। ঘটনার পরেই চার জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। বুধবার রাতে আরও একজনকে গ্রেফতার করা হয়।
কিন্তু ঘটনার ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও খোঁজ নেই ললিতের। যদিও তাঁর খোঁজে হন্যে হয়ে ঘুরছে পুলিশ। ইতিমধ্যে ললিতের কলকাতা যোগ খোঁজ পাওয়া গিয়েছে। সে বিষয়েও দিল্লি পুলিশের তরফে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। তবে দিল্লি পুলিশ সূত্রে খবর, ঘটনার (Parliament Security Breach) মুল মাস্টারমাইন্ড ললিতের শেষ টাওয়ার লোকেশন পাওয়া গিয়ে রাজস্থানের নীমরানা।

সেখানের পুলিশ প্রশাসনকে ইতিমধ্যে আপডেট করে সতর্ক করা হয়েছে বলে জানা যাচ্ছে। সে মতো বিভিন্ন জায়গাতে তল্লাশিও চালানো হচ্ছে। তবে ললিত ঝা (Lalit Jha)-কে হাতে পেলে একাধিক প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। অন্যদিকে ঘটনায় ধৃতদের জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন আধিকারিকরা।
সূত্র বলছে, দীর্ঘ আলোচনার পর এই ঘটনা (Parliament Security Breach) যে ১৩ ডিসেম্বরই করা হবে তা ললিতই সিদ্ধান্ত নেয়। আর সেই মতো সবাইকে গুরুগ্রামে ডাকে সে। এবং পরিকল্পনা করেই পুরো ঘটনা ঘটানো হয় এবং মোবাইলে তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
শুধু তাই নয়, ঘটনার আগে ললিত সবার মোবাইল কেড়ে নেয়। কিন্তু কেন? সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। তবে মনে করা হচ্ছে, অভিযুক্তদের মোবাইলেই লুকিয়ে রহস্য! আর তা যাতে পুলিশের হাতে না পড়ে সেজন্যে পাঁচ অভিযুক্তের মোবাইল ললিত কেড়ে নেয় বলে মনে করা হচ্ছে।
আর তাই মোবাইল সহ ললিতকে পাকড়ার করার চেষ্টা চালাচ্ছে দিল্লি পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তদের সাতদিনের জন্যে হেফাজতে নিয়েছে পুলিশ। শুধু তাই নয়, অভিযুক্তদের (Parliament Security Breach) কার্যকলাপ জঙ্গিদের মতো বলেও ব্যাখ্যা তদন্তকারীদের।












Click it and Unblock the Notifications