বড়সড় ধস সিকিম সীমান্তে, বন্ধ যান চলাচল

বড়সড় ধস সিকিম সীমান্তে, বন্ধ যান চলাচল

এবার প্রতিবেশী রাজ্যের সীমান্তে বড়সড় ভূমিধস৷ ভারী বৃষ্টির ফলে ১০ নং জাতীয় সড়ক সংলগ্ন বড় অংশে ধস নেমেছে৷ যার ফলে সিকিমের সঙ্গে একপ্রকার সারা দেশের অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার সকালে বর্ডার রোডস অর্গানাইজেশনের কর্মীরা এই ধসে যাওয়া এলাকায় যোগাযোগ ব্যবস্থা সচল করার চেষ্টা শুরু করেছেন৷ মূল পশ্চিমবঙ্গের কালিম্পংয়ের ২৯ মাইল এলাকায় থাকা হাইওয়েতে ধসের ঘটনাটি ঘটেছে৷

বড়সড় ধস সিকিম সীমান্তে, বন্ধ যান চলাচল

রাতভর বৃষ্টিতে হওয়া ভূমিধসের ধ্বংসাবশেষ প্রায় ৭০ মিটার প্রসারিত হয়েছে। শুধু ওয়ান ওয়ে যানবাহন চলাচলের জন্যও রাস্তা পরিষ্কার করতে বেশ কিছুটা সময় লাগবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এখন দার্জিলিংয়ের পাহাড়ের মধ্য দিয়ে অন্য একটি সংকীর্ণ রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে। সিকিম সীমান্ত শহর রংপো থেকে প্রায় ৬০ কিলোমিটার এলাকা রাজ্যের লাইফলাইন বলে পরিচিত এই এলাকায় মাঝে মাঝেই ধস নেমে এনএইচ ১০ এ যান চলাচল বন্ধ হয়ে যায়। এবারের বর্ষায় এখনও পর্যন্ত অন্তত চারবার ভূমিধসের কারণে এটি বন্ধ ছিল।

সিকিম ছাড়াও দার্জিলিং সন্নিহিত একাধিক অঞ্চলে ধস নামা শুরু হয়েছে, বর্ষার শুরু থেকে৷ কয়েকদিন আগেই ভূমিধসে একটি আস্ত গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। উত্তরবঙ্গে যাওয়া পর্যটকদের জন্য সতর্কতা জারী করেছে স্থানীয় প্রশাসন৷ আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ স্বাভাবিক ভাবেই পুরো উত্তরবঙ্গ জুড়েই সর্তকতা জারি রয়েছে। তবে শুধু পশ্চিমবঙ্গ বা সিকিম নয়, উত্তরবঙ্গ ও হিমাচলপ্রদেশও ভয়ঙ্কর ভূমিধস প্রচুর মানুষের জীবন গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+