সিকিমে ভয়াবহ তুষার ধস, জওয়ানকে উদ্ধারে অভিযান শুরু করল সেনাবাহিনী

করোনা আবহের মধ্যেই তুষার ধস শুরু হয়েছে সিকিমে। রাজ্যের চিন সীমান্তে প্রহরারত এক জওয়ান তুষার ধসের পর নিখোঁজ হয়ে গিয়েছেন বলে খবর।

করোনা আবহের মধ্যেই তুষার ধস শুরু হয়েছে সিকিমে। রাজ্যের চিন সীমান্তে প্রহরারত এক জওয়ান তুষার ধসের পর নিখোঁজ হয়ে গিয়েছেন বলে খবর। ল্যান্সনায়ক সঞ্জিবা রেড্ডির খোঁজে তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। নিখোঁ জওান অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার বাসিন্দা।

সিকিমে ভয়াবহ তুষার ধস

প্রায় ২৫০ জওয়ান তুষার ধসের মাঝেই তল্লাশি অভিযান শুরু করেছেন ল্যান্স নায়কের খোঁজে। হেলিকপ্টার, ট্যাকার ডগ ব্যবহার করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গত ৬ এপ্রিল ভয়ঙ্কর তুষার ধসে নিখোঁজ হয়ে যান ল্যান্সনায়ক সঞ্জীবা রেড্ডি। কিন্তু আবহাওয়া অত্যন্ত খারাপ থাকার কারণে তল্লাশি অভিযান চালাতে পারেনি সেনা।

এখনও অবহাওয়ার তেমন উন্নতি হয়নি। কিন্তু তার মধ্যেও জওয়ানের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ৬ এপ্রিল নিখোঁজ হয়েছেন তিনি এখনও পর্যন্ত ল্যান্সনায়ক জীবিত রয়েছেন কিনা এই নিয়ে সন্দেহ রয়েছে। তবু আশা ছাড়তে নারাজ সেনাবাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+