মুখোশ পরে হামলা, জেএনইউতে আহত বহু! মাথা ফাটল ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ, দেখুন ভিডিও
দিল্লির ঐতিহ্যশালী জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলা। এদিন সন্ধেয় লাঠি ও উইকেট হাতে বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে। ব্যাপকভাবে মারা হয় ছাত্রছাত্রীদের।
দিল্লির ঐতিহ্যশালী জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলা। এদিন সন্ধেয় লাঠি ও উইকেট হাতে বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে। ব্যাপকভাবে মারা হয় ছাত্রছাত্রীদের। মাথা ফেটে যায় ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের। আহত হয়েছেন অনেকেই। তাদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আক্রান্তকারীদের অভিযোগ, হামলা চালিয়েছে এবিভিপি। যদিও এবিভিপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
|
জেএনইউতে হামলা
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সন্ধেয় প্রায় ৫০ জন মুখে কাপড় বেধে হামলা চালায় বিশ্ববিদ্যালয়ে। ছাত্রছাত্রী, শিক্ষকদের ওপর হামলা চালায়। গাড়ি ভাঙচুর করা হয়।
|
মাথা ফাটল ঐশী ঘোষের
এদিনের হামলায় মাথা ফেটেছে জেএনইউ-এর ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের। আক্রান্তকারীদের নিয়ে যাওয়া হয় এইসের ট্রমা কেয়ার সেন্টারে।

নিরাপত্তা নিয়ে প্রশ্ন
কীভাবে এতজন হামলাকারী বিশ্ববিদ্যালয়ে ঢুকল, তা নিয়ে প্রশ্ন উঠছে। কেন কোনও হামলাকারীকে পুলিশ গ্রেফতার করতে পারল না তা নিয়েও প্রশ্ন ওঠছে।ে












Click it and Unblock the Notifications