আনলক ১.০ শুরু হতেই অর্থনীতি চাঙ্গা করার দিকে নজর! একাধিক বড় ঘোষণা মোদী সরকারের
করোনার জেরে থমকে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করতে বহু দিন ধরেই বহু ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী। জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করছিলেন প্রধানমন্ত্রী। এই প্যাকেজের মূল লক্ষ্য ছিল দেশের সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের সাহায্য করা।

১৪ টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়াল কেন্দ্র
এদিকে পঞ্চম দফা লকডাউন আজ শুরু হয়েছে দেশে। এরমধ্যে লকডাউনে কেটে গিয়েছে গত আড়াই মাস। সেভাবে চাষাবাদের পর লাভের মুখ দেখেননি বহু চাষি। তারএপর পঙ্গপালের দৈরাত্মে প্রবল ক্ষতির মুখে দেশের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসবার বৈঠকে এদিন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। আজ ঘোষণায় জানানো হয়, ১৪ টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে ৫০-৮৩ শতাংশ। যাতে দেশের চাষিরা স্বস্তি পান।

এমএসএমই-তে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ
এদিকে এমএসএমই সংস্থাগুলির নগদ প্রবাহে ঘাটতির সমস্যা দূর করতে ৫০ হাজার কোটি টাকার ইক্যুইটি ইনভেস্টমেন্টের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ ধুঁকতে থাকা অনাদায়ী ঋণগ্রস্ত এমএসএমইগুলির জন্য সিদ্ধান্ত ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে।

২০ হাজার কোটি টাকার অনুদান অনুমোদন
এদিন মন্ত্রিসভা ২০ হাজার কোটি টাকার অনুদান অনুমোদন করল। এতে লোকসানের মুখ দেখা ২ লক্ষ এমএসএমই উপকৃত হবে। এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। প্রসঙ্গত, লকডাউন পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া ও অর্থনীতিকে চাঙ্গা করতে পূর্ণ মন্ত্রীসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী।

খুলছে বিনিয়োগের রাস্তা
আজকের অনুমোদিত এই স্কিমের মাধ্যমে কোনও ধুঁকতে থাকা এমএসএমই-কে ১৫ শতাংশ বা ৭৫ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করতে পারবে কোনও বিনিয়োগকারী। পরিবর্তে সেই এমএসএমই-র ভাগিদার হয়ে যাবে সেই বিনিয়োগকারী বা প্রোমোটার।












Click it and Unblock the Notifications