রাজস্থানে অনেক বিধায়ক যোগ দিতে চান পদ্মশিবিরে, কংগ্রেসের ফাটল চওড়া করার চেষ্টা বিজেপি প্রধানের

রাজস্থানে অনেক বিধায়ক যোগ দিতে চান পদ্মশিবিরে, কংগ্রেসের ফাটল চওড়া করার চেষ্টা বিজেপি প্রধানের

একে তো সচিন পাইলট বিদ্রোহ ভাঙন ধরাতে শুরু করেছে। তার উপরে আবার ফাটল চওড়া করার পরিবেশ তৈরি করছে বিজেপি। রাজস্থান বিজেপি প্রধান দাবি করেছেন তাঁদের ৭৫ জন বিধায়ক তাঁদের সঙ্গে রয়েছেন। আরও একাধিক বিধায়ক বিজেপিতে যোগ দিতে চান। অশোকের গদি ওল্টানোর ক্ষেত্র প্রস্তুত করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি।

বিজেপিতে যোগ দিেত চান বিধায়করা

বিজেপিতে যোগ দিেত চান বিধায়করা

রাজস্থান বিজেপির প্রধান সতীশ পুনিয়া দাবি করেছেন বিজেপিতে যোগ দিতে চাইছেন একাধিক বিধায়ক। এই মন্তব্য করে তিনি কংগ্রেসের দিকেই ইঙ্গিত করেছেন। গতকাল থেকেই সচিন পাইলটের বিজেপিতে যোগ দানের জল্পনা তুঙ্গে রয়েছে। সচিন পাইলট রাজস্থানের বিজেপি প্রধানের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও খবর ছড়িয়েছে।

সঙ্গে রয়েছে ৭৫ বিধায়ক

সঙ্গে রয়েছে ৭৫ বিধায়ক

রাজস্থানের বিজেপি প্রধান দাবি করেছেন তাঁদের সঙ্গে রয়েছে ৭৫ জন বিধায়ক। বিজেপির নিজের রয়েছে ৭২ জন বিধায়ক। সহযোগী আরএলপির রয়েছে ৩ জন বিধায়ক। এই নিয়ে মোট ৭৫ জন বিধায়কের সমর্থন রয়েছে বিজেপির উপর। অন্যদিকে কংগ্রেসের রয়েছে ১০১ জন বিধায়ক। কংগ্রেসকে সমর্থন জানিয়েছে আরএলডি-র ১ জন, সিপিএমের ২ জন এবং বিটিপি-র ২ জন ও নির্দল ১৩ জন বিধায়ক।

৩০ বিধায়কের সমর্থন রয়েছে সচিনের

৩০ বিধায়কের সমর্থন রয়েছে সচিনের

গতকালই সচিন পাইলট জানিয়েছিলেন ৩০ জন বিধায়কের সমর্থন হারিয়েছেন অশোক গেহলট সরকার। যদিও পরের দিন সচিনের অনুগামী কয়েকজন হাজির হয়ে গিয়েছেন জয়পুরে অশোকের বাসভবনে। ১০২ জন বিধায়ককে নিয়ে শক্তি প্রদর্শন করেছেন অশোক গেহলট সরকার। একই সঙ্গে সচিনকে ফেরার বার্তাও দিয়েছেন তিনি।

দল গড়বেন সচিন

দল গড়বেন সচিন

সূত্রের খবর বিজেপিতে যোগ দিচ্ছেন না সচিন পাইলট। তবে কংগ্রেসেও থাকবেন না তিনি। নিজের পৃথক দল গড়ার সিদ্ধান্ত নিয়েছেন সচিন পাইলট। তাঁর ঘনিষ্ঠ সহযোগী এমনই ইঙ্গিত গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+