'ব্রহ্মা, বিষ্ণু, মহাদেবও ফেল করেছিল, মহামায়াই ত্রাতা', শুভেন্দুকে খোঁচা দিয়ে মমতার বন্দনায় মানস
'ব্রহ্মা, বিষ্ণু, মহাদেবও ফেল করেছিল, মহামায়াই ত্রাতা', শুভেন্দুকে খোঁচা দিয়ে মমতার বন্দনায় মানস ভুঁইয়া
একের পর এক বিতর্কিত মন্তব্যে পারদ চড়িয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পাল্টা আক্রমণে প্রতিরোধ তৈরি করেছেন তৃণমূলের আরেক প্রথম সারির নেতা মানস ভুঁইয়া। লড়াইটা এতোদিন েজলা স্তরে ছিল মানসের এই মন্তব্যের পর সেই লড়াইটা উঠে এলো রাজ্যস্তরে। মানস ভুঁইয়া তৃণমূল কংগ্রেস নেত্রীকে এদিন মহামায়ার সঙ্গে তুলনা করেছেন। গত কয়েকদিন ধরেই পূর্ব মেদিনীপুরে একের পর এক সভা করে বিতর্কিত মন্তব্য করে চলেছেন শুভেন্দু অধিকারী। বেশিরভাগ ক্ষেত্রেই দলের বিরুদ্ধ গোষ্ঠীর নেতাদের টার্গেট করেছেন তিনি। কোনও সভাতেই ছিল না দলের কোনও প্রতীক। এই নিয়ে শুভেন্দুর বিজেপিতে যোগদানের জল্পনা চড়তে শুরু করে।

মহামায়া মমতা
ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব। ত্রিদেবই মহিষাসুরকে বধ করতে ব্যর্থ হয়েছিলেন। ত্রাতা হিসেবে এগিয়ে এসেছিলেন মহামায়াই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই মহামায়া। যে যতই নিজেকে স্বর্গের ইন্দ্ররাজার বরপুত্র ভাবুন আর কৃষ্ণের অবতার ভাবুন। মহামায়াই মহিষাসুরকে বধ করেছিলেন। তাই বাংলা ও ভারতের মহামায়ার প্রতিরূপ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অশুভ শক্তির নাশ করবেন। এমনই মন্তব্য করেছেন মানস ভুঁইয়া।

মানসকে পাল্টা আক্রমণ
শুভেন্দুকে পাল্টা আক্রমণ সহ্য হয়নি তাঁর অনুগামী নেতাদের। তাই মানসকে সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ শানিয়েছেন
অমূল্য মাইতি। তিনি বলেছেন সবংয়ে গীতা ভুঁইয়াকে জিততে সহযোগিতা করেছিলেন শুভেন্দু অধিকারীই। সেকারণেই এই ধরনের মন্তব্য করছেন মানস। পাল্টা আক্রমণ শানালেন শুভেন্দু ঘনিষ্ঠ নেতা।

শুভেন্দুর বিতর্কিত মন্তব্য
গত কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারী একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন। তিনি আক্রমণ শানিয়ে বলেছিলেন মানুষের জন্য কাজ করতে পদ লাগে না। পার্টি দেখে কাজ করলে বেশিদিন থাকতে পারবেন না। মানুষকে নিয়ে কাজ করলে অনেকদিন থাকবে। মানুষই শেষ কথা। অন্তর ঠিক থাকলেই এক মাত্র টিকে থাকা যায়।'

শুভেন্দুর নামে পোস্টার
একের পর এক পোস্টার পড়তে শুরু করেছে অধিকারী গড়ে। শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। সেখানে দাদার অনুগামীরা লোকজনকে শুভেন্দু সম্পর্কে বোঝাচ্ছেন। এবং পোস্টারে স্বাক্ষর করাচ্ছেন। অন্যদিকে বীরভূমেও একাধিক জায়গায় দাদার অনুগামী বলে পোস্টার পড়তে শুরু করেছে।












Click it and Unblock the Notifications