করোনা আক্রান্ত সন্দেহে ব্যক্তির মৃত্যু কর্নাটকে! সংক্রমিতর সংখ্যা বেড়ে ৬২

করোনা থাবায় ক্রমেই কাবু হচ্ছে ভারত। চিনে যখন প্রথম এই ভাইরাসের সংক্রমণ ছড়াতে শুরু করে তখন ভারতে এই ভাইরাসের আতঙ্ক ছিল না। তবে এক এক করে ক্রমেই বাড়িতে থাকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মাঝে করোনা সন্দেহে এক বৃদ্ধর মৃত্যু ঘিরে জোর জল্পনা দেশ জুড়ে।

কর্নাটকে মৃত ৭৬ বছরের এক বৃদ্ধের!

কর্নাটকে মৃত ৭৬ বছরের এক বৃদ্ধের!

জানা গিয়েছে, কর্নাটকের কালাবুরাগিতে করোনা সন্দেহে এক ৭৬ বছর বয়সী বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই ব্যক্তির মৃত্যুতেই এবার দেশ জুড়ে আতঙ্ক ও আশঙ্কার ছাড়া আরও বেড়ে গেল। এদিকে কেরালার কোট্টায়াম হাসপাতালে ভর্তি ৮৯ বছরের করোনা আক্রান্ত রোগীর অবস্থা আশঙ্কাজনক।

দেশে মোট ৬২ জন আক্রান্ত করোনা ভাইরাসে

দেশে মোট ৬২ জন আক্রান্ত করোনা ভাইরাসে

এদিকে এই পরিস্থিতিতেই ক্রমেই করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে দেশে। এখনও পর্যন্ত দেশে ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়া সন্দেহর নজরে রয়েছেন বহু বিদেশ ফেরত মানুষ। মঙ্গলবার নতুন করে আক্রান্তদের মধ্যে কেরালার ৮ জন, মহারাষ্ট্রের ৫ জন, কর্নাটকের চারজন ও জম্মু-কাশ্মীরের একজন রয়েছে। কেরালার চার জেলায় স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে।

চিনের বাইরে ১৭ গুণ বেশি হারে ছড়াচ্ছে করোনা!

চিনের বাইরে ১৭ গুণ বেশি হারে ছড়াচ্ছে করোনা!

জানা যাচ্ছে, বর্তমানে ক্রমেই ভয়ংকর আকার নিচ্ছে করোনাভাইরাস। চিনের থেকেও চিনের বাইরে ১৭ গুণ বেশি হারে ছড়াচ্ছে এই রোগ। এই পরিস্থিতিতে ইতালি ও দক্ষিণ কোরিয়ায় ঘুরে আসার রেকর্ড রয়েছে এমন লোকেদের করোনাভাইরাসের নেগেটিভ সার্টিফিকেট পেশ করলে তবেই ভারতে ঢুকতে দেওয়া হবে।

এসএসকেএমে করোনা নমুনা পরীক্ষা

এসএসকেএমে করোনা নমুনা পরীক্ষা

কেন্দ্রীয় সংস্থা নাইসেডের পর এবার নোভেল করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষার ছাড়পত্র পেল এসএসকেএম। রাজ্যের প্রথম কোনও হাসপাতালে শুরু হচ্ছে নমুনা পরীক্ষার কাজ। কয়েকদিন আগে এসএসকেএমের মাইক্রো বায়োলজি বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখে এই অনুমতি দেয় স্বাস্থ্যমন্ত্রক।

করোনা ভাইরাসের জেরে মন্দির দর্শনের উপর নিষেধাজ্ঞা

করোনা ভাইরাসের জেরে মন্দির দর্শনের উপর নিষেধাজ্ঞা

দেশজুড়ে করোনা ভাইরাসের থাবা চওড়া হওয়ায় বিদেশি ও প্রবাসীদের জন্য এ বার তিরুপতিতে নয়া নির্দেশিকা জারি হল। মঙ্গলবার রাতে নয়া নির্দেশিকা জারি করেছে বেঙ্কটেশ্বরের মন্দির পরিচালনার দায়িত্বে থাকা তিরুমালা তিরুপতি দেবস্থানম। বিদেশি ও প্রবাসীদের দেশে আসার ২৮ দিনের মধ্যে মন্দির দর্শনে না-যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনার জের, জম্মুতেও বন্ধ সিনেমা হল

করোনার জের, জম্মুতেও বন্ধ সিনেমা হল

এদিকে কেরালার পর জম্মুতেও সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। আর যাতে করোনা আতঙ্কের সংখ্যা না বাড়ে তার জন্য নয়া পন্থা অবলম্বন করার ঘোষণা করেন জম্মু ও কাশ্মীরের প্রিন্সিপাল সেক্রেটারি রোহিত বনশাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+