পাকিস্তানে জম্মু নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও পাচার! পর্দা ফাঁস হল পঙ্কজ শর্মার
পুলিশ অফিসার দবিন্দর সিংকে গ্রেফতার করা হয়েছিল উপত্যকার একটি হাইওয়ে থেকে। এই আইপিএস অফিসারের সঙ্গে তখন দুই দাগী জঙ্গি। আবার উপত্যকা থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক ব্যক্তিকে যে পাকিস্তানের তরফে গোপনে গত কয়েক বছর ধরে গুপ্তচরবৃত্তি করছিল।

কে পঙ্কজ শর্মা?
জম্মু থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্রিজ, হাইওয়ে সহ একাধিক জায়গার ভিডিও পাকিস্তান পাচার করছিল পঙ্কজ শর্মা।
জম্মুর সাম্বা, কাঠুয়া সহ একাধিক জায়গার ছবি পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মনে করা হচ্ছে, কোনও নাশকতার ছককে মদত দিতেই পঙ্কজ শর্মা নামে জনৈক ওই ব্যক্তি উদ্যোগ নিচ্ছিল। যাকে প্রাথমিকভাবে পাকিস্তানি এজেন্ট মনে করা হচ্ছে।

শর্মার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘিরে সন্দেহ
শর্মাকে গ্রেফতারির পরই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘিরে তল্লাশি শুরু হয়ে যায়। সবত্রের দাবি, সেখানে পাকিস্তান থেকে টাকা আসছে বলে মনে করা হচ্ছে।প্রাথমিক তদন্তে দাবি, যে এমন পাক গুপ্তচর এই ছবিগুলি পাকিস্তানে পাঠানোর বদলে টাকা পেত। আর সেই জন্যই এমন সন্দেহজনক টাকা পয়সার লেনদেনের তথ্য উঠে আসছে।

অন্ধ্রপ্রদেশে বড়সড় চক্র ফাঁস
এর আগে , ভারতীয় নৌসেনা ও অন্ধ্র পুলিশের মদতে সেখানে পাকিস্তানের গুপ্তচর বাহিনীর বড়সড় চক্র ফাঁস হয়। জানা যায়, হাওয়ালার পথে অন্ধ্রের রাস্তা ধরে টাকা ভারতে ঢোকানোর জন্য নিযুক্ত ছিল এই পাকিস্তানি গুপ্তচররা। এই জন্য মধুচক্রের মাধ্যমে টাকা পাচার চলত।












Click it and Unblock the Notifications