শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, খুনের চেষ্টা অন্তঃসত্বা স্ত্রীকে
শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, খুনের চেষ্টা অন্তঃসত্বা স্ত্রীকে
ডাকাতির ছক কষে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করার পরিকল্পনা করায় পুলিশের হাতে গ্রেফতার হতে হল গাজিয়াবাদের এক ব্যক্তিকে। জানা গিয়েছে, শ্যালিকার সঙ্গে ওই ব্যক্তির বিবাহ বর্হিভূত সম্পর্ক গড়ে উঠেছিল। ঘটনাটি ঘটেছে ১১ ও ১২ জানুয়ারির মধ্যরাতে। ঘটনাস্থলেই ওই ব্যক্তি তার দোষ স্কীকার করে।

ওই ব্যক্তি পুলিশের কাছে স্বীকারোক্তিতে বলে, 'আমার স্ত্রীর বোনের সঙ্গে আমার বিবাহ বর্হিভূত সম্পর্ক গড়ে ওঠে তাই আমি স্ত্রীকে মেরে ফেলার পরিকল্পনা করি।’ ওই ব্যক্তি এও জানায় যে সন্তানদের দেখভাল করার বাহানায় শ্যালিকাকে নিজের কাছে রাখতে চেয়েছিল সে। এরপর সে তার স্ত্রীকে খুনের চেষ্টা করার ঘটনা বলে। তিনি স্বীকার করে যে সে তার স্ত্রীকে বিষ দেওয়ার জন্য দু’জনকে টাকা দিয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়। পরে তারা তাকে একজন অপরাধীর সঙ্গে পরিচয় করিয়ে দেয় যিনি তার স্ত্রীকে শ্বাসরোধ করে মারার পরিকল্পনা করে। তদন্তে উঠে আসে যে ওই ব্যক্তি তার স্ত্রীকে খুন করার জন্য তিনজনকে ভাড়া করেছিল।












Click it and Unblock the Notifications