নিখোঁজ মেয়েকে খোঁজার জন্য দিতে হবে পুলিশকে ঘুষ, যোগী রাজ্যে আত্মঘাতী অসহায় বাবা
নিখোঁজ মেয়েকে খোঁজার জন্য দিতে হবে পুলিশকে ঘুষ, যোগী রাজ্যে আত্মঘাতী অসহায় বাবা
নিখোঁজ মেয়েকে খুঁজে দেওয়ার জন্য পুলিশ ঘুষ চাওয়ায় এক অসহায় বাবা আত্মহত্যা করলেন। সোমবার উত্তরপ্রদেশের মউয়ের চাঁদপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই ব্যক্তির ২২ বছরের নিখোঁজ মেয়েকে খুঁজে দেওয়ার জন্য পুলিশ এক লক্ষ টাকা ঘুষ চাওয়ায় খুব হতাশ হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি।

৪৫ বছরের শিশুপালের পরিবার জানিয়েছে, রামনগর পুলিশ আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত অফিসার রাম রতন সিং এই ঘুষ চান শিশুপালের থেকে। শীর্ষ পুলিশ আধিকারিক রোহিত সিং সজ্জন জানিয়েছেন যে সাব–ইনস্পেক্টরকে ওই আউটপোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ঘুষ চাওয়ার অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ উঠেছে যে শিশুপালের মৃত্যুর খবর শুনে রাম রতন সিং ইচ্ছা করে ঘটনাস্থানে আসেন এবং সুইসাইড নোট খুঁজে তা ছিঁড়ে দেন। গ্রামবাসীরা এরপর তাঁকে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন।
এর আগে গত ৯ এপ্রিল শিশুপালের মেয়ের অপহরণের এফআইআর দায়ের করা হয় আওনলা পুলিশের কাছে। ওই এফআইআরে শিশুপাল দাবি করেন যে বান্টি, মুকেশ ও দানেশ তিনজনে মিলে তাঁর মেয়েকে বাইকে অপহরণ করে নিয়ে যায়।
অপরাধের দিক দিয়ে সবার আগে নাম আসে উত্তরপ্রদেশের। একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটে চলেছে এ রাজ্যে। ধর্ষণ–অপহরণ যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়ে দাঁড়িয়েছে। ধর্ষণ হোক বা যৌন নিগ্রহ বারেবারে শিরোনামে উঠে আসে যোগী রাজ্যের নাম। বিরোধী দলের অনেকেই দাবি করেছে যে যোগী আদিত্যনাথের আমলে এ রাজ্যে অপরাধের হার বেড়ে গিয়েছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications