লালকৃষ্ণ আদবানির বাড়িতে আচমকা মমতা, জল্পনা তুঙ্গে
জওহরলাল নেহরুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লিতে সমাবেশের আয়োজন করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই উপলক্ষে এ দিন হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত প্রমুখ। একই মঞ্চে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রকাশ কারাত ও সীতারাম ইয়েচুরিকে। তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরাসরি সীতারাম ইয়েচুরিকে প্রশ্ন করেন, "বিজেপি বাংলায় শক্তি বাড়াচ্ছে। আপনারা কী করছেন?" প্রশ্ন শুনে এই পোড়খাওয়া কমিউনিস্ট নেতার জবাব, "আপনিই তো হাত ধরে বিজেপিকে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছিলেন। এখন আমরা আর কী করব?" এক সময় সিপিএমের ছায়া পর্যন্ত মাড়াতেন না যে মমতা, তিনিই প্রকাশ কারাত-সীতারাম ইয়েচুরির সঙ্গে হাসি মুখে গল্প করেছেন দীর্ঘক্ষণ।
It was a conference on Nehru ji so I came. Can't say about alliances right now-Mamata Banerjee pic.twitter.com/RfwqUNa7So
— ANI (@ANI_news) November 17, 2014
অসুস্থ অটলবিহারী বাজপেয়ীর কুশল সংবাদ নিলেন না কেন, উঠছে প্রশ্ন
তাৎপর্যপূর্ণভাবে, এদিন সোনিয়া গান্ধীর ডাকা সমাবেশে কথা দিয়েও আসেননি সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব, রাষ্ট্রীয় জনতা দলের কর্ণধার লালুপ্রসাদ যাদব কিংবা সংযুক্ত জনতা দলের নীতীশ কুমার। এঁদের বাদ দিয়ে দেশব্যাপী তথাকথিত ধর্মনিরপেক্ষ জোট কীভাবে গড়ে উঠবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে, ওই সমাবেশ থেকে বেরিয়ে আচমকা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন বিজেপির 'ভীষ্ম' লালকৃষ্ণ আদবানির বাড়িতে যাবেন। অনেকে হকচকিয়ে যান। পৃথ্বীরাজ রোডে মমতাকে সাদর অভ্যর্থনা করেন লালকৃষ্ণ আদবানি। একান্তে দু'জনের কথা হয়। পরে তৃণমূলের তরফে সাংবাদিকদের বলা হয়, লালকৃষ্ণ আদবানির স্ত্রী খুব অসুস্থ। তাই তিনি দেখতে গিয়েছিলেন।
কিন্তু ওয়াকিবহাল মহলের মতে, এর পিছনে অন্য কোনও কারণ ছিল। কারণ, এক সময় অটলবিহারী বাজপেয়ীর পছন্দের মানুষ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা আজ থেকে অন্তত ১৪ বছর আগে। দিল্লিতে তখন বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকার। অথচ কখনওই লালকৃষ্ণ আদবানির সঙ্গে ততটা ভালো সম্পর্ক তাঁর ছিল না। বরং ঘনিষ্ঠ মহলে বারবার বলতেন, আদবানির উগ্র হিন্দুত্ববাদের কারণে তাঁকে পছন্দ করেন না। এখন সেই আদবানির বাড়িতে সটান হাজির ফুলের তোড়া নিয়ে। অথচ বার্ধক্যজনিত কারণে এখন শয্যাশায়ী অটলবিহারী বাজপেয়ী। ২০০৫ সালে অসুস্থ হওয়ার পর এখন কথা বলতে পারেন না তিনি। তা হলে, তাঁর কুশল সংবাদ কেন নিলেন না মমতা?
একদিকে বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ জোটকে সমর্থনের কথা বলছেন, অন্যদিকে আবার অটলবিহারী বাজপেয়ীকে এড়িয়ে মমতা যাচ্ছেন আদবানির বাড়িতে। গোটা বিষয় ঘিরে তাই জল্পনা তুঙ্গে উঠেছে।
It was just a courtesy call,no political angle in it-Sidharthnath Singh,BJP on Mamata Banerjee-LK Advani meeting pic.twitter.com/O2w2hqsKeI
— ANI (@ANI_news) November 17, 2014
Click it and Unblock the Notifications