স্বচ্ছ প্রশাসন, বিজেপির দুর্নীতির অভিযোগকে চ্যালেঞ্জ মমতার, ঝাড়গ্রামের ঘোষণায় কিসের ইঙ্গিত

স্বচ্ছ প্রশাসন, বিজেপির দুর্নীতির অভিযোগকে চ্যালেঞ্জ মমতার, ঝাড়গ্রামের ঘোষণায় কিসের ইঙ্গিত

কাটমানি, আম্ফান দুর্নীতি থেকে রেশন দুর্নীতি। একের পর এক দুর্নীতির কাঁটায় শাসক দলতে বিদ্ধ করেছে বিজেপি। এবার ঘুরে দাঁড়াতে মরিয়া শাসদদল। ঝাড়গ্রামের সভা থেকে প্রশাসনিক আধিকারদের দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার পরিবর্তে কেউ টাকা চাইলে সোজা থানায় যাওয়ার কথা বলেছেন তিনি।

 দুর্নীতি নিয়ে কড়া বার্তা

দুর্নীতি নিয়ে কড়া বার্তা

ঝাড়গ্রামের সভা থেকে ফের দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথশ্রীর টেন্ডার ডাকা নিয়ে কোনও রকম অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি। কেউ সরকারি প্রকল্পের নামে টাকা চাইলে সোজা থানায় যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন সরকার জগগণের, কোনও রাজনৈিতক দলের নয়।

বিজেপিকে আক্রমণ

বিজেপিকে আক্রমণ

ঝাড়গ্রামের উন্নয়ন নিয়ে যাঁরা বড় বড় কথা বলছেন তাঁরা নিজেরা কাজ করে দেখান। নাম না করে দিলীপদের আক্রমণ শানিয়েছেন মমতা। কয়েকদিন আগেই ঝাড়গ্রামে অনুন্নয়নের অভিযোগ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। তিনি অভিযোগ করেছিলেন জঙ্গলমহলে ফের মাওবাদী উপদ্রব বাড়ছে।

 উন্নয়নের কাজ বন্ধ রাখা যাবে না

উন্নয়নের কাজ বন্ধ রাখা যাবে না

জেলার প্রশাসনিক আধিকারিকদের কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন কোনও রকম উন্নয়নের কাজ ফেলে রাখা যাবে না। বালি পাচার রুখতে সবরকম পদক্ষেপ করতে বলেছেন তিনি। একই সঙ্গে মাটি সৃষ্টি প্রকল্পের সুফল নিয়েও কথা বলেছেন তিনি। মাটি যাঁরা ভালবাসেন তাঁরাই এই প্রকল্পের গুরুত্ব বুঝতে পারবেন বলে মন্তব্য করেছেন মমতা।

 মাস্ক বিলি

মাস্ক বিলি

ঝাড়গ্রামে করোনা সংক্রমণ হঠাৎ করে বেড়ে গিয়েছে। ভিন রাজ্য থেকে আসা লরিগুলি থেকেই করোনা ছড়াচ্ছে ঝাড়গ্রামে। সেকারণে জেলার বাসিন্দাদের মাস্ক পরে বাইরে বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি। যাঁদের মাস্ক নেই তাঁদের মাস্কের ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং মাস্ক নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার পরামর্শ দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+