মমতাই সবার উপরে! বিজেপির সম্ভাবনা উড়িয়ে একুশের বিধানসভার আভাস সি-ভোটারের সমীক্ষায়
মমতাই সবার উপরে! বিজেপির সম্ভাবনা উড়িয়ে একুশের আভাস সি-ভোটারের সমীক্ষায়
লোকসভা নির্বাচনে দুই থেকে বেড়ে আসন সংখ্যা ১৮ করার পরই বাংলায় ২০২১-এর বিধানসভা নির্বাচনকে টার্গেট করেছিল বঙ্গ বিজেপি। কিন্তু লোকসভার ব্যর্থা মুছে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় ফের এগিয়ে চলেছেন মেজাজেই। তাঁর পারফরম্যান্সে কোনও ঘাটতি নেই। সম্প্রতি মুখ্যমন্ত্রীদের নিয়ে যে সমীক্ষা হয়েছে সেখানে এক নম্বরে মমতাই।

প্রথম স্থানেই মমতা
সম্প্রতি আইএএনএস-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী মুখ্যমন্ত্রীদের যে রিপোর্ট কার্ড সামনে এসেছে, তাতে মমতার স্থান সবার উপরে। এই রিপোর্ট অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিজেপির মুখ্যমন্ত্রীদের চেয়ে অনেক ভাল পারফরম্যান্স করেছেন। প্রথম চারেই রয়েছেন অবিজেপি রাজ্যের চার মুখ্যমন্ত্রী। তার মধ্যে বাংলার মুখ্যমন্ত্রীর স্থান সবার উপরে।

মমতার প্রাপ্ত ভোট রেটিং
এই সমীক্ষার ফল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসংবাদ বয়ে এনেছে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে। আএএনএস-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী ৬৭.২ শতাংশ মানুষ চাইছে মমতাকেই তাঁরা বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে তাঁরা ‘খুব সন্তুষ্ট'।

মমতার পরেও তিন অ-বিজেপি মুখ্যমন্ত্রী
এই সমীক্ষায় মমতার পরে রয়েছেন অ-বিজেপি আরও তিন রাজ্যের মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে রয়েছেন ওড়িশার বিজু জনতা দলের নবীন পট্টনায়েক। তাঁকে সমর্থন দিয়েছেন ৬১.৯ শতাংশ মানুষ। কেজরিওয়ালকে সমর্থন দিয়েছেন ৫৮.৮ শতাংশ মানুষ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে ৫০.৩ শতাংশ ভোট দিয়েছেন।

বিজেপি মুখ্যমন্ত্রীদের জনপ্রিয়তা হ্রাস
বিপরীতে বিজেপিশাসিত রাজ্যে মুখ্যমন্ত্রীদের জনপ্রিয়তা ৪০ শতাংশের নিচে ছিল। উত্তর প্রদেশে ৩৯.১ শতাংশ উত্তরদাতা বলেছেন যে তাঁরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাজে ‘অত্যন্ত সন্তুষ্ট' এবং গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানীর কাজে সন্তুষ্টি প্রকাশ করেছেন মাত্র ৩৪ শতাংশ।












Click it and Unblock the Notifications