লিডার নয়, ক্যাডার হতে চান মমতা! তাহলে দুদিন রাহুলের জোট-বৈঠকে নেই কেন, প্রশ্ন

লিডার নয়, ক্যাডার হতে চান মমতা! তাহলে দুদিন রাহুলের জোট-বৈঠকে নেই কেন, প্রশ্ন

২০২৪-এ বিজেপি বিরোধী ঐক্যে শান দিতে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন। সেইমতো বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছেন তিনি। ১০ জনপদে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠক করেছেন। অথচ তিনি রাহুল গান্ধীর জোট বৈঠকে গরহাজির থাকলেন। দিল্লিতে থেকেও তিনি দু-দিনের বৈঠকে গেলেন না, স্বাভাবিকভাবেই উঠে পড়ল প্রশ্ন।

মমতা তো লিডার নয়, ক্যাডার হতে চান!

মমতা তো লিডার নয়, ক্যাডার হতে চান!

প্রশান্ত কিশোর যখন বিজেপিকে হারাতে কংগ্রেস-তৃণমূলকে এক করতে চাইছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রচারে ঝড় 'অব কি বার দিদি সরকার' ট্রেন্ডিং করে। এই অবস্থায় বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করে মমতা বলেন, তিনি লিডার নয়, ক্যাডার হতে চান।

মমতা বা তৃণমূলের কেউ রাহুলের বৈঠকে গেলেন না

মমতা বা তৃণমূলের কেউ রাহুলের বৈঠকে গেলেন না

একুশে বাংলা জয়ের পর ২০২৪-এ দিল্লির মসনদের লক্ষ্যে সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও মমতার সঙ্গে হাতে হাত মিলিয়ে বিরোধী ঐক্য গড়ে তুলতে উৎসাহী। প্রশান্ত কিশোর এই মর্মে দৌত্য শুরু করেছেন। কিন্তু মমতা বা তৃণমূলের কেউ রাহুল গান্ধীর বৈঠকে গেলেন না, তা নিয়েই প্রশ্ন উঠে পড়ছে।

বিরোধী ঐক্যে সান দিতে গিয়েও মমতার দুটি মুখ সামনে

বিরোধী ঐক্যে সান দিতে গিয়েও মমতার দুটি মুখ সামনে

রাজনৈতিক মহল বলছে, সোনিয়ার সঙ্গে ১০ জনপদে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলও ছিলেন সেই বৈঠকে। অথচ তিনি নেই রাহুলের ডাকা বৈঠকে। দিল্লিতে থেকে বিরোধী ঐক্যে সান দিতে গিয়েও মমতার দুটি মুখ সামনে চলে এল। রাহুলের বৈঠকে তো তিনি নিজে না গিয়ে, কোনও সাংসদকেও পাঠাতে পারতেন। এখন তো তৃণমূলের ফুল টিম রয়েছে দিল্লিতে। তাহলে এই দোরোখা অবস্থান কেন?

মমতার বিরোধী ঐক্য গড়ার সদিচ্ছা নিয়ে প্রশ্ন

মমতার বিরোধী ঐক্য গড়ার সদিচ্ছা নিয়ে প্রশ্ন

গত কয়েকদিন ধরেই রাহুল গান্ধী অতি সক্রিয় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিরোধী ঐক্য নিয়ে মমতা-সোনিয়া বৈঠক করলেও রাহুলের ডাকা বৈঠকে আশ্চর্যজনকভাবে তৃণমূল গরহাজির। মঙ্গলবার ও বুধবার রাহুলের বৈঠকে তৃণমূল বাদ দিয়ে সমস্ত দল উপস্থিত ছিল, তাই মমতার বিরোধী ঐক্য গড়ার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

মমতা বন্দ্যোপাধ্যায় তবু ধন্দ রেখে দিলেন

মমতা বন্দ্যোপাধ্যায় তবু ধন্দ রেখে দিলেন

বিজেপি এখন পাল্টা প্রচার শুরু করেছে, মায়াবতী-রাহুল কি মমতাকে সমর্থন করবেন, তিনি যদি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন? তাহলে কি রাহুলকে নিয়ে ইগো রয়েছে মমতার। তাই কি সরাসরি রাহুলের ডাকা জোট-বৈঠক এড়িয়ে গেলেন তিনি। কিন্তু সোনিয়া-মমতার বৈঠকে তো হাজির ছিলেন রাহুল? মমতা বন্দ্যোপাধ্যায় তবু ধন্দ রেখে গেলেন জোট-ইস্যুতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+