সত্যি কথা বললেই কি দেশদ্রোহী, 'মৌনিবাবা মন্তব্য নিয়ে ধনখড়কে পাল্টা তোপ খাড়গের

আদানি গ্রুপের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক নিয়ে সংসদে সরাসরি সওয়াল কংগ্রেসের

আদানি বিতর্কে আজও উত্তাল সংসদ অধিবেশন। সংসদের দুই কক্ষেই এই নিয়ে তুমুল হই হট্টোগোল করছে বিরোধীরা। গতকাল কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কীসের যোগাযোগ রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

উত্তাল সংসদ

উত্তাল সংসদ

আজও আদানি ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে সংসদ। গতকাল থেকেই আদানি ইস্যুতে তৎপর বিরোধীরা। রাজ্যসভা থেকে লোকসভা দুই কক্ষেই বিরোধীরা সরব হয়েছেন। আদানিদের নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সম্পর্ক নিয়ে প্রশ্ন করায় মল্লিকার্জুন খাড়গেকে দেশদ্রোহী বলে আক্রমণ শানানো হয়েছে। জগদীপ ধনখড় তাঁকে তীব্র আক্রমণ করে বলেছেন, এই ভাবে কারোর নাম করে কথা বলা ঠিক নয়। এটা একেবারেই করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জগদীপ ধনখড়।

পাল্টা তোপ খাড়গের

পাল্টা তোপ খাড়গের

ধনখড়কে পাল্টা আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন সত্যি কথা বললেই কী মানুষ দেশদ্রোহী হয়ে যান। জগদীপ ধনখড় অভিযোগ এভাবে কারোর নামে কথা বলা ঠিক নয় সংসদে। তারপরেই পাল্টা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ বন্ধুর সম্পদ গত আড়াই বছরে তেরো গুণ বেড়েছে। ২০১৪ সালে যাঁর সম্পত্তির পরিমাণ ৫০ হাজার কোটি টাকা ছিল। ২০১৯ সালে সেই সম্পত্তির পরিমান বেড়ে ১ লক্ষ কোটি টাকা হল কী করে। তাই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার ২ বছরে মধ্যে সেই সম্পত্তির পরিমাণ বেড়ে ১২ লক্ষ কোটি টাকা হয়ে গিয়েছে। কীভাবে এটা সম্ভব।

দেশকে লুঠ করা হচ্ছে

দেশকে লুঠ করা হচ্ছে

মল্লিকার্জুন খাড়গে পাল্টা তোপ দেগে বলেছেন, সরাসরি প্রশ্ন করলেই আর সত্যি কথা বললই কে দেশদ্রোহী হয়ে যায়। শাসকদল গোটা দেশটাকে লুঠ করছে। আরা তাই নিয়ে সত্যিটা জানতে চাইলে সত্যি কথা বললে তাঁকে তেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছে, যাঁরা তাঁকে দেশদ্রোগী বলছেন তাঁদের থেকে অনেকবেশি দেশপ্রেমী দেশভক্ত তিনি। তাই তাঁদের কাউকে েদশদ্রোহী বলা সাজে না বলে অভিযোগ করেছেন মল্লিকার্জুন খাড়গে।

আদানি ইস্যুতে সরব কংগ্রেস

আদানি ইস্যুতে সরব কংগ্রেস

বাজেট অধিবেশনের প্রথম দিন থেকে আদানি ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ আদানিদের বিরুদ্ধে তুমুল দুর্নীতির অভিযোগ উঠেছে। বেআইনি ভাবে শেয়ারবাজারে শেয়ারের দর বাড়ানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। গতকাল সংসদে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আদানিদের সম্পর্ক নিয়ে সওয়াল করেছিলেন। তাই নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+