ভোটার তালিকায় বড়সড় কাটছাঁট! ছয় রাজ্যে লক্ষ লক্ষ নাম বাদ, কোথায় কত? জেনে নিন

দেশের ছয় রাজ্য এবং কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলে নিবিড় সংশোধন অর্থাৎ SIR পর্ব শেষ হতেই ভোটার তালিকায় বড় পরিবর্তন ধরা পড়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া (Election Commission of India)-র দেওয়া তথ্য অনুযায়ী, চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে যে, সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে গুজরাটে।

কোথায় কত নাম বাদ?

গুজরাট:

৬৮,১২,৭১১ জনের নাম বাদ। আগে ভোটার ছিল ৫,০৮,৪৩,৪৩৬; এখন কমে ৪,৪০,৩০,৭২৫। অর্থাৎ প্রায় ১৩.৪০% হ্রাস পেয়েছে।

মধ্যপ্রদেশ:

৩৪,২৫,০৭৮ নাম বাদ গিয়েছে। ভোটার সংখ্যা ৫,৭৪,০৬,১৪৩ থেকে নেমে ৫,৩৯,৮১,০৬৫ হয়ে গিয়েছে। অর্থাৎ প্রায় ৫.৯৭% কমে গিয়েছে।

রাজস্থান:

৩১,৩৬,২৮৬ জনের নাম বাদ পড়েছে। মোট ভোটার এখন ৫,১৫,১৯,৯২৯ জন যা আগে ছিল ৫,৪৬,৫৬,২১৫ জন ।

ছত্তিশগড়:

২৪,৯৯,৮২৩ জনের নাম বাদ গিয়েছে। ভোটার সংখুটা কমে ২,১২,৩০,৭৩৭ থেকে ১,৮৭,৩০,৯১৪ জন হয়েছে।

কেরালা:

৮,৯৭,২১১ জন ভোটারের নাম বাদ গিয়েছে । ভোটার সংখ্যা ২,৭৮,৫০,৮৫৫ থেকে নেমে ২,৬৯,৫৩,৬৪৪ জন হয়েছে।

গোয়া:

১,২৭,৪৬৮ জন ভোটারের নাম বাদ গিয়েছে। মোট ভোটার এখন ১০,৫৭,৫৬৬ জন যা আগে ১১,৮৫,০৩৪ জন ছিল ।

কেন্দ্রশাসিত অঞ্চলগুলির চিত্র

আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ৫২,৩৬৪ জন ভোটারের নাম বাদ পড়েছে।

পুদুচেরিতে ৭৭,৩৬৭ জন ভোটারের নাম কাটা গেছে। লক্ষদ্বীপে বাদ পড়েছেন ২০৬ জন ভোটার।

কেন নাম বাদ?

কমিশনের মতে, স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া, মৃত্যু, একাধিক জায়গায় নাম থাকা অথবা ও নির্ধারিত মানদণ্ডে না মেলাই নাম বাদ পড়ার প্রধান কারণ। তবে ভোটার তালিকা সংশোধন হল একটি চলমান প্রক্রিয়া। যোগ্য নাগরিকেরা নতুন করে নাম তোলা অথবা সংশোধনের আবেদন করতে পারবেন।

বাকি রাজ্যে কী অবস্থা?

এই দফায় উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতেও SIR শুরু হয়েছে। সেখানে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে চূড়ান্ত তালিকা প্রকাশ হতে পারে। এপ্রিল মাস থেকে আবার নতুন করে সংশোধন প্রক্রিয়া শুরু হবে।

এর আগেও প্রথম দফায় বিহারে SIR হয়েছিল। সেখানে প্রায় ৬৮.৫ লক্ষ নাম বাদ পড়েছিল। সেখানে ভোটার সংখ্যা ৭.৮৯ কোটি থেকে কমে গিয়ে দাঁড়ায় প্রায় ৭.৪২ কোটিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+