'ম্যায় বিকাশ দুবে কানপুরওয়ালা', মহাকাল মন্দির থেকে চিৎকার উত্তরপ্রদেশের ডনের! কীভাবে হল গ্রেফতারি
কানপুরে ৮ জন পুলিশ কর্মী খুনের ঘটনায় এক সপ্তাহ পার হয়নি, তারমধ্যেই মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে গ্রেফতার হয়েছে ভয়ঙ্কর গ্যাংস্টার বিকাশ দুবে। বিকাশের গ্রেফতারি নিয়ে একের পর তথ্য উঠে আসছে। এদিকে, কীভাবে উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে বিকাশ দুবে গ্রেফতার হয়েছে তা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক তথ্য।
|
পুলিশের চোখে ধুলো দিয়ে..
পুলিশের চোখে ধুলো দিয়ে উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশের দিকে পালিয়ে গিয়েছিল বিকাশ। মাঝে জনা গিয়েছিল সে ফরিদাবাদে গা ঢাকা দিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে বিকাশ দুবেকে শেষকালে মধ্যপ্রদেশের মহাকাল মন্দির থেকে উদ্ধার করা হয়েছে।
|
'ম্যায় বিকাশ দুবে..'
মহাকাল মন্দিরে গ্রেফতারির পর পুলিশের হাতে ধরা পড়তেই তে জ কমেনি বিকাশের। পুলিশের সামনেই চিৎকার করে সে বলে 'ম্যায় বিকাশ দুবে , কানপুরওয়ালে..' । শুনতেই পুলিশ কর্মীদের হাতে চড়চাপাটি খেয়ে যায় বিকাশ।
|
কীভাবে ধরা পড়েছে?
মহাকালের মন্দিরে ঢুকতে যাচ্ছিল বিকাশ। সেই সময় তার সম্পর্কে জানতে চায় সিকিউরিটি। সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। আর সেই মুহূর্তে পুলিশ এসে গ্রেফতার করে ৬০ মামলার অপরাধী বিকাশকে। আপাতত তার জিজ্ঞাসাবাদ জারি রয়েছে।
|
বিকাশের ২ সঙ্গী মৃত
এদিকে, বিকাশের যে দুই সঙ্গীকে পুলিশ গ্রেফতার করেছিল , তারা আজ এনকাউন্টারে মারা গিয়েছে। জানা গিয়েছে, তারা জেল থেকে পালানোর চেষ্টা করছিল। আর সেকারণেই তাদের গুলি করতে বাধ্য হয় পুলিশ।
|
দুই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর আলোচনা
এদিকে বিকাশ দুবে গ্রেফতারির ঘটনায় মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে কথা হয়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেরাজ্যের পুলিশ খুব শিগগিরিই উত্তরপ্রদেশ পুলিশের হাতে বিকাশকে তুলে দেবে।












Click it and Unblock the Notifications