পালঘারের ঘটনায় কড়া পদক্ষেপ উদ্ধব ঠাকরের, কী বললেন অমিত শাহকে?
বৃহস্পতিবার মহারাষ্ট্রের পালঘরে ঘটে যাওয়া গোষ্ঠী সংঘর্ষের সঙ্গে যুক্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পাশাপাশি এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে তিনি দাবি করেন যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজ্যের তরফে।

প্রসঙ্গত, বৃহস্পতিবারের ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের প্রাণ গিয়েছে। তবে এই গোষ্ঠী সংঘর্ষকে সাম্প্রদায়িক বলতে নারাজ মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ এই বিষয়ে রবিবার বলেন, 'ঘটনার সঙ্গে প্রায় ১০১ জন সুরাতের বাসিন্দা জড়িত রয়েছেন। গনধোলাইের মাধ্যমে তিনজনকে হত্যা ও হিংসা ছড়ানোর দায়ে ইতিমধ্যেই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। গোটা ঘটনায় জোর করে সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা হচ্ছে।'
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধ্বব ঠাকরে প্রকাশ্যেই গোটা ঘটনার নিন্দা করেছেন। একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, 'এই ঘটনায় আততায়ীদের দ্বারা দুই সাধু, একজন ড্রাইভার ও একজন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন। ঘটনায় তিনজনকে মেরে ফেলার পরেও আততায়ীরা একটুও লজ্জিত নয়। ফলে আমি চাই তাদের কঠিন থেকে কঠিনতর সাজা হোক।'
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের কান্দিভালি থেকে একটি গাড়িতে গুজরাতের সুরাতে যাচ্ছিলেন আক্রান্ত তিন ব্যক্তি। তখনই আচমকা আততায়ীরা মহারাষ্ট্রে পালঘরের কাছে গাড়িটির পথ আটকায়। এরপর যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে চোর ও অপহরণকারী সন্দেহে ব্যাপক মারধর শুরু করে।
বেশ কিছু প্রত্যক্ষদর্শীর মতে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে অনেক গ্রামবাসীই পুলিশের উপর পাল্টা চড়াও হয়। ঘটনায় এক পুলিশকর্মীও গুরুতর জখম হয়েছিলেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications