কংগ্রেসকে তুলোধনা করে আপ-এ যোগ মহাত্মা গান্ধীর নাতির

'কংগ্রেস খাস লোকেদের জন্য, বিজেপি বড়লোকদের জন্য,আপ শুধু আম জনতার জন্য'
জল্পনা চলছে, আসন্ন লেকসভা ভোটে গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে রাজমোহনের দাঁড়ানোর প্রস্তাব দিতে পারে আপ। কেন আপে যোগ দিলেন এই প্রশ্নে রাজমোহনের স্পষ্ট উত্তর আজকাল কোনও রাজনৈতিক দলই দুর্নীতিমুক্ত নয়। তবে কংগ্রেস বিশেষ লোকেদের জন্য, বিজেপি বড়লোকদের জন্য,একমাত্র আপই আম জনতার জন্য, তাই এই সিদ্ধান্ত।
রাজমোহনের কথায়, শূন্য থেকে উঠে এসেছে এই দল, আর দুর্নীতি দমনকে একমাত্র লক্ষ্য করেই এগিয়ে চলেছে তারা। এই একটি দলই নির্ভীকভাবে দুর্নীতির বিরোধ করে চলেছে। এটাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ। এই দলে নতুন অনেক রসদ রয়েছে। এই দল সদ্যোজাত হলেও মানুষের মনে অনেক আশা জাগিয়েছে। সেই কারণেই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে বেছে নেওয়া বলে জানালেন,রাজমোহন।
আপের প্রশংসায় পঞ্চমুখ হলেও কংগ্রেস প্রসঙ্গে বেশ খানিকটা আক্রমণাত্মক শোনা গেল রাজমোহনকে। তাঁর কথায়, এতদিন ধরে কংগ্রেস দলের ধারাবাহিকতা দেখে এসেছি। এবং প্রতিপদে হতাশ হয়েছি। আপ ছাড়া কোনও দলেই নিজের ১০০ শতাংশ মন থেকে দিতে পারতাম না আমি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications