মহারাষ্ট্রে বিজেপির সার্জিক্যাল স্ট্রাইক : ক্ষমতা থাকলে শিবসেনা ভেঙে দেখাক, চ্যালেঞ্জ উদ্ধবের
মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে কার্যত ঝটকা খেয়েছে শিবসেনা। এনসিপি ও কংগ্রেসকে সঙ্গে নিয়ে সরকার গঠন করতে চলেছিল শিবসেনা। তবে এদিন সকালে পুরো খেলাটাই ঘুরে গিয়েছে। আচমকা এনসিপি দলের বিক্ষুব্ধ অংশকে সঙ্গে নিয়ে বিজেপি সরকার গঠন করার পথে এগিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী পদে ইতিমধ্যে শপথ নিয়ে ফেলেছেন দেবেন্দ্র ফড়নবিশ। আর এই ঘটনাকেই সার্জিক্যাল স্ট্রাইক বলে ব্যাখ্যা করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি বলেছেন মানুষ এর প্রতিশোধ নেবে।

এদিন যৌথ সাংবাদিক সম্মেলনে শরদ পাওয়ারকে পাশে বসিয়ে উদ্ধব ঠাকরে বলেন, বিজেপির ক্ষমতা থাকলে শিবসেনার একজন বিধায়ককেও সঙ্গে নিয়ে দেখাক।
এনসিপির কয়েকজন বিধায়ক অজিত পাওয়ারের সঙ্গে গিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। সেই প্রসঙ্গেই বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।
Uddhav Thackeray: Let them try and break Shiv Sena MLAs , Maharashtra will not stay asleep pic.twitter.com/8I0wtGR8rO
— ANI (@ANI) November 23, 2019
এদিন সকালেই শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন, বিজেপি সঙ্গে গিয়ে এনসিপি মহারাষ্ট্রের মানুষকে ঠকিয়েছে। এই অনাচার ছত্রপতি শিবাজীর ভূমির মানুষ সহ্য করবে না। বিজেপি সম্পর্কে তিনি বলেন, বিজেপি ক্ষমতার লোভে যা খুশি তাই করতে পারে। ফলে আলাদা করে ওদের দোষ দিয়ে লাভ নেই। তবে অজিত পাওয়ার যেভাবে ক্ষমতার লোভে বিশ্বাসঘাতকতা করলেন তা তুলনাহীন। একই সঙ্গে তিনি জানিয়ে দেন এই ঘটনার সঙ্গে এনসিপি প্রধান শারদ পাওয়ারের কোনও যোগ নেই। শরদ পাওয়ার নিজেও একই দাবি করেছেন।












Click it and Unblock the Notifications