Maharashtra: আস্ত নিমগাছ ভেঙে পড়ল শিবমন্দিরে, টিনের চাল ভেঙে কমপক্ষে ৭ জনের মৃত্যু
মহারাষ্ট্রের আকোলায় শিবমন্দিরে বড় দুর্ঘটনা। মন্দিরের টিনের চালের উপরে হঠাৎই নিম গাছ ভেঙে পড়ে। সেসময় মন্দিরের ভেতরে ছিলেন ভক্তরা। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়েছে। চৈত্র মাসের বিশেষ পুজো চলছিল সেসময় মন্দিরে।
হঠাৎ ঝড়বৃষ্টিতে মন্দিরে আটকে পড়েছিলেন ভক্তরা। তখনই দুর্ঘটনাটি ঘটে। মন্দিরের মধ্যে সেসময় ৩০ থেকে ৪০ জন ছিলেন। তাঁরা ঝড়-বৃষ্টিতে আটকে পড়েছিলেন মন্দিরের ভেতরে। সেসময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ৭ জন মারা যান। আহত হয়েছেন ৫ জন। উদ্ধারকারীরা এসে মন্দিরে আটকে পড়া ভক্তদের উদ্ধার করেন।

দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতাতে ভর্তি করা হয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ সঙ্গে সঙ্গে সেখানকার খোঁজ নেন। মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে সঙ্গে সঙ্গে আহত এবং মৃতদের সাহয্যের প্রতিশ্রুতি দিয়েছেন। মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের নির্দেশে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ সুপার এবং জেলা শাসক।

আহতদের মধ্যে যাঁদের আঘাত গুরুতর তাঁদের আকোলা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যাতে আহতদের চিকিৎসায় কোনও খামতি না হয় সেটা দেখার জন্য কড়া নির্দেশ দিয়েছেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি প্রতিনিয়ন পরিস্থিতির উপরে নজর রেখেছেন এবং খোঁজ শবর করছেন।












Click it and Unblock the Notifications