Maharashtra Monsoon: মুষলধারে বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি পশ্চিমেও, ইতিমধ্যে মৃত্যু ৭২ জনের
মুষলধারে বৃষ্টি চলছে মহারাষ্ট্রে। উত্তর ভারতকে ভাসানোর পর এবার পশ্চিম ভারতেও মারকাটারি ব্যাটিং চালাচ্ছে বর্ষণ। তার জেরে বন্য পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের বানভাসি অবস্থায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৭২ জনের। আইএমডির পূর্বাভাসে ভারী বর্ষণের লাল সতর্কতা জারি হয়েছে।
মহারাষ্ট্রে বর্ষা পরিস্থিতি ক্রমশই ঘোরালো রূপ নিয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবার থানে, রায়গড়, পুনে এবং পালঘর জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সেজন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। মহারাষ্ট্রের বেশ কয়েকটি অংশে গত কয়েকদিন ধরে অবিরাম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে।

অবিরাম শ্রাবণ ধারার কারণে রাজ্যে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাজ্যজুড়ে অবিরাম বর্ষণে প্রাণহানির শঙ্কা বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে অন্তত নয় জন নিখোঁজ এবং ৯৩ জন আহত হয়েছে। ২০২৩ সালের ১ জুন থেকে এ পর্যন্ত রাজ্যে হতাহতের পরিসংখ্যানও ভয় ধরাচ্ছে।
পালঘর জেলার ভাসাই এলাকা জনমগ্ন হওয়ার কারণে মানুষের দৈনন্দিন জীবন স্থবির হয়ে পড়েছে। সড়কে পার্কিং করা যানবাহন বৃষ্টির জলে ডুবে যাচ্ছে। জলমগ্ন সড়ক দিয়ে চলাচল করা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির জলে বেশ কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে মহারাষ্ট্রের থানে জেলায় ২৩ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত সুরজ গাভারী একটি গর্ত এড়াতে গিয়ে গাড়ির ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান, ঠিক তখনই একটি দ্রুতগামী কংক্রিট মিক্সার ট্রাক তার উপর দিয়ে চলে যায়।
এছাড়া মুম্বই এবং রত্নাগিরিতেও অবিরাম বৃষ্টি শুরু হয়েছে। 'অরেঞ্জ' সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর। এদিকে, এই অবিরাম বৃষ্টির কারণে আগামী পাঁচ দিনের জন্য কোলহাপুর জেলার জন্য একটি কমলা সতর্কতা জারি করেছে আইএমডি।

থানে, পালঘর, রায়গড়, রত্নাগিরি, কোলহাপুর এবং সাংলিতে প্রবল বৃষ্টিতে বানভাসি অবস্থার মোকাবেলায় এনডিআরএফের দলও মোতায়েন করা হয়েছে। এর আগে ১৯ জুলাই মহারাষ্ট্রের রায়গড় জেলার ইরশালওয়াদি গ্রামে একটি বিশাল ভূমিধস ঘটেছিল। যার ফলে এখনও পর্যন্ত কমপক্ষে ২২ জনের প্রাণহানি ঘটেছে।
মুম্বই থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে খালাপুর তহসিলের অধীনে একটি পাহাড়ের ঢালে অবস্থিত আদিবাসী গ্রামে ভূমিধস হয়। সেই ভূমিধসের ফলে ৮৬ জন গ্রামবাসী নিখোঁজ হয়ে যান। তাঁদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications