রাজ্যে সিএএ, এনপিআর লাগু! মহারাষ্ট্রের মন্ত্রীর 'নতুন' ঘোষণা
মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাধি সরকার চেষ্টা করবে সিএএ, এনপিআর প্রয়োগ না করতে। এমনটাই জানিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী বর্ষা গাইকোয়াড।
মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাধি সরকার চেষ্টা করবে সিএএ, এনপিআর প্রয়োগ না করতে। এমনটাই জানিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী বর্ষা গাইকোয়াড। তিনি সিএএ, এনআরসি এবং এনপিআৎ নিয়ে ছাত্র পরিষদের কনফারেন্সে ভাষণ দিচ্ছিলেন। ছাত্র ভারতী-সহ বিভিন্ন ছাত্র সংগঠন এই সভায় অংশ নিয়েছিল।

কংগ্রেস নেত্রী গাইকোয়াড জানিয়েছেন, সংবিধানের খসড়া তৈরি করেছিলেন বাবাসাহেব আম্বেদকর। তাঁর মতে সিএএ, এনআরসি এবং এনপিআৎ সংবিধানের বিরোধী। অনুষ্ঠানে আশ্বস্ত করে মন্ত্রী বলার চেষ্টা করেন, সরকার চেষ্টা করবে সেখানে সিএএ, এনআরসি প্রয়োগ না করতে।
কংগ্রেস মহারাষ্ট্রের জোট সরকারের অন্যতম দল। জোটে রয়েছে এনসিপি এবং শিবসেনা।
মন্ত্রী আরও বলেন, দেশের ছাত্র-যুবরা জাগ্রত হচ্ছে। কেন্দ্রের সেদিকে নজর দেওয়া উচিত।
অনুষ্ঠানে জেএনইউ-এর প্রাক্তন ছাত্র নেতা ওমর খালিদ বলেন, সারা দেশে আর্থিক সংকটের বিরুদ্ধে আন্দোলন চলছে। এছাড়াও সিএএ এবং এনআরসির প্রয়োগের বিরুদ্ধেও আন্দোলন চলছে। এর বিরুদ্ধে তেরঙ্গা ঝাণ্ডা নিয়ে আন্দোলন হবে, আর সেই আন্দালনে তাঁরা জয়ী হবেন, জানিয়েছেন তিনি।
মহারাষ্ট্রের বিধান পরিষদের সদস্য কপিল পাটিল বলেন, আন্দোলনকারী ছাত্রদের বলা হচ্ছে টুকড়ে টুকড়ে গ্যাং। কিন্তু এইসব ছাত্ররা দেশকেই যুক্ত করছেন।












Click it and Unblock the Notifications