গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে এবার শিরোনামে মহারাষ্ট্রের এক কংগ্রেস বিধায়ক

গরুকে দেখলে বা গরুকে ছুলে নেতিবাচকতা দূরে চলে যায়। না এটি কোনও বিজেপি নেতা বা মন্ত্রীর করা মন্তব্য নয়। এটি মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়ক তথা মন্ত্রী যশোমতী ঠাকুরের বক্তব্য। এই মন্তব্য করে তিনি আরও বলেন, 'আমাদের পুরাণ ও সংস্কৃতিতে এই সব লেখা রয়েছে। তবে আমরা তা ভুলে যাই।' তবে বিতর্কিত মন্তব্য করা ওনার কাছে কোনও নতুন বিষয় নয়।

আগেও বিতর্কিত মন্তব্য করেন এই নেত্রী

আগের সপ্তাহেই মহারাষ্ট্রের এক জনসভায় মন্ত্রী যশোমতী বলেন, ' সবেমাত্র আমরা ক্ষমতায় এসেছি। পকেট ভরা এখনও বাকি ।' আর মহারাষ্ট্রের সদ্য নির্বাচিত সরকারের নারী ও শিশুল্যাণ বিভাগের মন্ত্রীর এই বক্তব্যে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। ঘটনার ভিডিও ভাইরাল হতেই, মন্ত্রী খবরে চলে আসেন।

ক্ষমতায় আসায় তাঁদের 'পকেট ভরার ' পালা

ক্ষমতায় আসায় তাঁদের 'পকেট ভরার ' পালা

সদ্য মহারাষ্ট্রে সরকার গড়েছে মহা-আঘাড়ি জোট। যার শরিক হিসাবে রয়েছে, শিবসেনা, কংগ্রেস ও এনসিপি। আর কংগ্রেস মন্ত্রী যশোমতী মন্ত্রিত্বের দায়িত্বভার গ্রহণের পরই জনসভায় করে ফেলেন বিতর্কিত মন্তব্য। জনসভায় খোলাখুলিই যশোমতী বলেন,' বিরোধীদের পকেট ভারী হয়েছে। আপনাদের লক্ষ্মী দেখাবার জন্য (টাকা দেওয়ার জন্য)।' এরপরই তিনি বলেন, এবার তাঁরা ক্ষমতায় আসায় তাঁদের 'পকেট ভরার ' পালা।

দেশে গরু নিয়ে বিতর্কিত মন্তব্যের শেষ নেই

দেশে গরু নিয়ে বিতর্কিত মন্তব্যের শেষ নেই

তবে গরু নিয়ে দেশে বিতর্কিত মন্তব্য এখন প্রায় রোজকার বিষয়। কয়েক মাস আগেই এই নিয়ে বলেছিলেন বিশেষ তীর্থ স্বামীজী। বাঘের বদলে প্রেম এবং নির্দোষিতার প্রতীক গরুকে যদি আমরা জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতাম তাহলে দেশে কোনও সন্ত্রাসবাদীর জন্মই হতো বলে মন্তব্য করেছিলেন তিনি। এর আগে গরুর দুধে সোনা রয়েছে বলে বিতর্কে জড়ান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+