মহারাষ্ট্রে মহাট্যুইস্ট! শিবসেনা প্রথম প্রতিক্রিয়ায় কী বলল সরকার গঠন নিয়ে
মহারাষ্ট্রে আচমকা সবকিছু যেন উলটপালট হয়ে গেল। মাঝরাত পর্যন্ত এটা জেনে সকলে ঘুমোতে গিয়েছিলেন যে শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতে পারে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের। তবে আচমকা ভোরবেলায় উলটপুরাণ। শপথ নিয়ে ফেললেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। এবং তাঁকে সমর্থন করলেন এনসিপি নেতা অজিত পাওয়ার। যিনি সম্পর্কের ভাইপো হন শরদ পাওয়ারের।

মহারাষ্ট্রে এই মহা টুইস্টের পর স্বাভাবিকভাবেই অভিযোগের আঙুল দিয়ে উঠেছিল শরদ পাওয়ারের ওপর। কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিয়েছে, পেছন থেকে ছুরি মারা হয়েছে। আর এক্ষেত্রে দলের সভাপতি শরদ পাওয়ার কিছু জানতেন না এমনটা খুব একটা বিশ্বাস করছে না কেউ।
Sanjay Raut, Shiv Sena: Sharad Pawar saheb has nothing to do with this, Ajit Pawar has backstabbed the people of Maharashtra pic.twitter.com/L5HtyMtiWf
— ANI (@ANI) November 23, 2019
যদিও শরদ পাওয়ার নিজে জানিয়েছেন, তিনি এই বিষয়টা কিছুই জানতেন না। সকালবেলা উঠে জানতে পেরেছেন। এর পেছনে তাঁর কোনও হাত নেই। এমনকী এনসিপি দল হিসেবে এই ঘটনার সঙ্গে জড়িত নয়।
তবুও অভিযোগ উঠেছে। যা এবার সরাসরি খারিজ করে দিল শিবসেনা। সঞ্জয় রাউত সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, এই ঘটনার পিছনে সরকারের কোনও হাত নেই। তিনি নিজেই এই বিষয়টি নিয়ে অন্ধকারে ছিলেন।
Sanjay Raut,Shiv Sena: Uddhav Thackeray ji and Sharad Pawar ji are in touch and will meet also today, they might also address the media together. But fact is that Ajit Pawar and the MLAs supporting him have insulted Chhatrapati Shivaji Maharaj and Maharashtra pic.twitter.com/p6aly4PGRd
— ANI (@ANI) November 23, 2019
সেনার অভিযোগ, শিবাজী মহারাজের ভূমিতে মারাঠাদের আত্মসম্মানে আঘাত করেছেন অজিত পাওয়ার। যেভাবে লোভ-লালসার বসে তিনি ব্যভিচার করেছেন, বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন, মহারাষ্ট্রের মানুষ তা মেনে নেবে না।
সেনার কথায় রাতের অন্ধকারে চুরি-ডাকাতি ব্যভিচার হয়, এখানেও সেরকমই হয়েছে। মাঝরাত পর্যন্ত কেউ জানত না এমন ঘটনা ঘটতে পারে। আচমকা সকালবেলা উঠে এই খবর সকলে জানতে পেরেছে। এই খবর সত্যিই হতাশাজনক।
সঞ্জয় রাউত বলেছেন, আমি দেবেন্দ্র ফড়নবিশের নাম নেব না। কারণ বিজেপি ক্ষমতার জন্য যা খুশি তাই করতে পারে। তবে অজিত পাওয়ার যেভাবে শিবাজির মহারাজের ভূমিকে কালিমালিপ্ত করেছেন, তার জন্য মহারাষ্ট্রের মানুষ তাদের কোনওদিন ক্ষমা করবে না।












Click it and Unblock the Notifications