মহারাষ্ট্রের সরকার 'হরর ফিল্ম'! কংগ্রেসের গোপন ঘটনা ফাঁস হতেই ফড়নবীশের তোপ

গত অক্টোবর মাসে মহারাষ্ট্রে সরকার গঠন হওয়ার সময় থেকেই শিবসেনা ও বিজেপির তুমুল বিরোধিতা শুরু হয়। তারপর কংগ্রেস, এনসিপির সঙ্গে জোট বেঁধে কট্টর দক্ষিণপন্থী শিবসেনা গঠন করে সরকার। অন্যদিকে তোপ দাগার পর্ব ছেড়ে উঠতে পারেনি বিজেপি। আর এবারও শিবসেনার বিরুদ্ধে তোপ দেগে বিজেপির তরফে ফড়নবীশ ফের কটাক্ষ করেন।

'হরর ফিল্ম' মহারাষ্ট্র সরকার!

'হরর ফিল্ম' মহারাষ্ট্র সরকার!

'মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাড়ি যেন হরোর ফিল্মের মতো। আর খুব তাড়াতাড়িই সেই সরকারের পতন হবে।' এমনই কটাক্ষ করে মহারাষ্ট্রের সরকারকে বিঁধেছেন ফড়নবীশ । তবে আচমকা কোন বক্তব্যের জবাবে এমন কটাক্ষ তা নিয়ে সংশয় হতেই পারে!

কংগ্রেসের কোন বক্তব্যের জবাব

কংগ্রেসের কোন বক্তব্যের জবাব

কংগ্রেসের তরফে এর আগে অশোক চভন বলেছিলেন যে মহারাষ্ট্রের সরকার যেন 'মাল্টিস্টারকাস্টের ফিল্ম'। আর এমন বার্তার জবাবে কটাক্ষের সুরেই ফড়নবীশ একের পর এক তোপ দেগেছেন। ফড়নবীশ বলেছেন, ' মাল্টিস্টারকাস্ট নয়, হরোর ফিল্ম চলছে মহারাষ্ট্রে যে শো খুব শিগগিরিই শেষ হয়ে যাবে। '

কংগ্রেস-শিবসেনা সংকট!

কংগ্রেস-শিবসেনা সংকট!

কংগ্রেস ও শিবসেনার মধ্যে জোটের প্রথম থেকেই
বেঁকে বসেছিলেন স্বয়ং সোনিয়া গান্ধী। সেই পরিস্থিতিতে মহারাষ্ট্র কংগ্রেস সোনিয়াকে বুঝিয়ে রাজি করাতে সমর্থ হয় সরকার গঠনের বিষয়ে। আর এমন কথা খোদ অশোক চভন নিজের মুখেই বলে দেন। সেই তথ্যই এবার প্রকাশ্যে আসায়, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি।

উদ্ধবের থেকে 'লিখিত' নেন সোনিয়া!

উদ্ধবের থেকে 'লিখিত' নেন সোনিয়া!

এর আগে অশোক চভন জানান, যেহেতু সোনিয়া গান্ধী কিছুতেই শিবসেনার সঙ্গে জোটে যেতে রাজি হচ্ছিলেন না, তার জন্য 'সেনা' প্রধান উদ্ধব ঠাকরের থেকে জোটে থাকবার বিষয়ে 'লিখিত' নিয়ে নেন সোনিয়া। আর অশোক চভনের এমন বক্তব্যে উঠতে থাকে বিতর্কে ঝড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+