মহারাষ্ট্র সরকার গঠন শুনানি : আস্থা ভোট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের
এখনই নয় মহারাষ্ট্রের বিধানসভা ফ্লোর টেস্ট। শীর্ষ আদালতের ৩ সদস্যের বেঞ্চ কেন্দ্র, মহারাষ্ট্র সরকার, দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারের কাছে নোটিশ ইস্যু করেছে। তবে বিরোধীদের দাবি মতো এই মুহূর্তেই ফ্লোর টেস্টের রায় দেয়নি আদালত। এদিকে মহারাষ্ট্র থেকে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার বিষয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে রাষ্ট্রপতিকে লেখা রাজ্যপালের চিঠি চেয়েছে শীর্ষ আদালত। সোমবার ১০টা ৩০ মানিটের মধ্যে তা জমা দিতে বলা হয়। বিচারপতি রামান্না বলেন, ফ্লোর টেস্টটির বিষয় খতিয়ে দেখবে বেঞ্চ। সোমবার এই বিষয়ে রায়দান করতে পারে শীর্ষ আদালত।

শনিবার সকালে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ
শুক্রবার রাত পর্যন্ত সবাই জানত যে বিজেপিকে ঠেকাতে কংগ্রেস, এনসিপির সমর্থনে সরকার গঠন করতে চলেছে শিবসেনা। তবে শনিবার সকালে সব কিছু ওলটপালট করে দিয়ে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ। বিজেপির এই সরকার গঠনকে বেআইনি আখ্যা দিয়ে শনিবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় বিরোধী দলগুলি। পাশাপাশি রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির পদক্ষেপের বিরুদ্ধেও সোচ্চার হয়েছে বিরোধীরা।
|
বিরোধীদলগুলির হয়ে আদালতে সওয়াল কপিল সিব্বলের
আজ বিরোধীদলগুলির হয়ে আদালতে সওয়াল করেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। আদালতে তিনি বলেন, "মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্টতা পেতে প্রয়োজন ১৪৫টি আসন। সেই ক্ষেত্রে সরকার গঠনের জন্য আহ্বান জানানো হবে নির্বাচনের আগে গড়া জোটে। তবে মহারাষ্ট্রে সেই জোট ভেঙে যায়। এখন সেই রাজ্যে সরকার গঠনের জন্য নির্বাচন পরবর্তী জোটের উপর নির্ভর করা হবে।"
|
রাজ্যপালের ভূমিকার কড়া প্রতিবাদ সুপ্রিম কোর্টে
এদিকে মহারাষ্ট্রের রাজ্যপালের ভূমিকার কড়া প্রতিবাদ জানানো হল সুপ্রিম কোর্টে। এই বিষয়ে কপিল সিব্বল বলেন, "দেবেন্দ্র ফড়নবিশকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করানোর কড়া নিন্দা করছে শিবসেনা, কংগ্রেস ও এনসিপি। শনিবার ভোর ৫টা ৪৭মিনিটে হঠাৎ রাজ্য থেকে তুলে নেওয়া হল রাষ্ট্রপতি শাসন। এরপর ৮টার সময় দুই জনকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। কিন্তু কোন নথির ভিত্তিতে সেই শপথ গ্রহণ পাঠ করান রাজ্যপাল?"
|
অবিলম্বে ফ্লোরটেস্টের দাবি
এরপর শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের কাছে প্রয়োজনীয় সংখ্যা রয়েছে দাবি জানিয়ে কপিল বলেন, "মহারাষ্ট্রের জনগণের একটি স্থিতিশীল সরকার প্রয়োজন। আমরা বলছি আমাদের কাছে প্রয়োজনীয় সংখ্যা রয়েছে। আমরা আগামূকালই সেটি দেখাতে প্রস্তুত রয়েছি। আমরা দাবি জানাচ্ছি আজকেই ফ্লোর টেস্ট হোক মহারাষ্ট্রে। যদি ফড়নবিশের কাছে সংখ্যা থাকে তা তিনি প্রমাণ করুক। না হলে কালকে আমরা প্রমাণ করব। আমরা এর আগে কর্নাটকেও দেখেছি। সেখানে বিজেপি তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ কেরছিল। তাদের কাছে সংখ্যা থাকলেও মহারাষ্ট্রেও তারা সেটা করুক।"
|
বিরোধীদের দাবি খারিজ সরকার পক্ষের আইনজীবীর
এদিকে কপিল সিব্বলের যুক্তির পাল্টা যুক্তি দিতে গিয়ে মহারাষ্ট্র সরকারের তরফের আইনজীবী মুকুল রোহতাগি বলেন, "আমি প্রমত এটাই বুঝলাম না যে রবিবারে কেন শুনানি হচ্ছে। আর কংগ্রেস, এনসিপিং শিবসেনার দাবির প্রসঙ্গ যেখানে আসছে, আমি বিশ্বাস করি ওদের আবেদন নাকচ করে দেওয়া উচিত।" পাশাপাশি তিনি জিজ্ঞাসা করেন, এত তারাহুরোর কী আছে?
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications