মহারাষ্ট্রে সরকার গঠনের দাবি! বৃহস্পতিবার রাজ্যপালের কাছে যাচ্ছে বিজেপি
মহারাষ্ট্র বিধানসভার কার্যকালের মেয়াদ শেষ হতে বাকি নেই ৪৮ ঘন্টা। এরই মধ্যে বৃহস্পতিবার রাজ্যপালের কাছে যাচ্ছে বিজেপি। সরকার গঠনের জন্য দাবি জানাতে চলেছে তারা।
মহারাষ্ট্র বিধানসভার কার্যকালের মেয়াদ শেষ হতে বাকি নেই ৪৮ ঘন্টা। এরই মধ্যে বৃহস্পতিবার রাজ্যপালের কাছে যাচ্ছে বিজেপি। সরকার গঠনের জন্য দাবি জানাতে চলেছে তারা। মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাতিল রাজ্যপালের সঙ্গে সকাল ১০.৩০ নাগাদ দেখা করবেন বলে জানা গিয়েছে। এদিকে শিবসেনা কিংবা বিজেপি কেউই দুপক্ষের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে রাজি হয়নি।

শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, তারা রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ান রামদাস আঠাওয়ালেও দেখা করেছেন। আর যদি বিজেপি রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি করে, তাহলে তারাই সরকার গঠন করবে, কেননা রাজ্যে তারাই এক বৃহত্তম দল।
অন্যদিকে সাংবাদিকদের সঙ্গদে কথা বলার সময় মন্ত্রী সুধীর মুনগান্তিওয়ার বলেছেন, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে ভাল খবর রয়েছে। রাজ্যে যেকোনও সময় সরকার গঠন হতে পারে। যদিও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বিজেপির প্রতিনিধিদলে থাকবেন কিনা তা জানা যায়নি।
বুধবার মহারাষ্ট্রে সরকার গঠনের পরিস্থিতি আরও জটিল হয়। এনসিপি প্রধান শারদ পাওয়ার জানিয়ে দেন তার দল বিরোধী আসনে বসবে। আর কোনও দলতেই তারা সমর্থন করবেন না বলে জানিয়ে দেন।
শিবসেনা তাদের অবস্থানে অনড়। সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পদ ভাগাভাগি নিয়ে রাজি হওয়াতেই মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোট হয়েছিল।
বুধবার বিকেলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ আরএসএস প্রধান মোহন ভগবতের সঙ্গে দেখা করেন। সেখানে তাদের মধ্যে মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications