মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ২০১৯: রাত জেগে ইভিএম আগলে রইলেন একা নির্দল প্রার্থী
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ২০১৯: রাত জেগে ইভিএম আগলে রইলেন একা নির্দল প্রার্থী
মহারাষ্ট্র নির্বাচন ঘিরে গোটা দেশের নজর ছিল মারাঠাভূমে। বিজেপির ক্ষমতা কায়েমের লড়াইয়ে পাশাপাশি, কংগ্রেসের হাত কতটা পোক্ত হয় মহারাষ্ট্রে তাও ছিল এই নির্বাচনের অন্যতম আকর্ষণের বিষয়। আর দুটি জাতীয় স্তরের রাজনৈতিক পার্টির লড়াই ছাড়াও বাণিজ্যনগরীতে আঞ্চলিক দলগুলির আধিপত্যও এই নির্বাচনকে প্রাসঙ্গিক করেছে। এরই মধ্যে উঠে আসছে এক নির্দল প্রার্থীর খবর!

একাধিক হেভিওয়েট নেতা, ডাকসাইটে সেলেব সবমিলিয়ে মহারাষ্ট্র নির্বাচন ঘিরে রাজনৈতিক পারদ যখন তুঙ্গে তখন মহারাষ্ট্র নির্বাচনের এক নির্দল প্রার্থী ইভিএম-এ কারচুপির ভয়ে সারা রাত স্ট্রং রুমে ইভিএম পাহারায় ব্যস্ত ছিলেন। এর আগে, মহারাষ্ট্রে ভোটিং মেশিনে কারচুপির অভিযোগ তোলেন বিজেপি নেতা অনিল গোটে।
এরপর নির্দল প্রার্থীর এভাবে ইভিএম আগলে রেখে চলার ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি, বিরোধীদের ইভিএম কারচুপির দাবিকেও এই ঘটনা আরও উস্কে দিয়েছে।












Click it and Unblock the Notifications