সংকট বাড়ছে মধ্যপ্রদেশে, বিধানসভা থেকে পদত্যাগ এক বিদ্রোহী কংগ্রেস বিধায়কের

সংকট বাড়ছে মধ্যপ্রদেশে, বিধানসভা থেকে পদত্যাগ এক বিদ্রোহী কংগ্রেস বিধায়কের

সংকট বাড়ল মধ্য প্রদেশে। পদত্যাগ করলেন কংগ্রেস বিধায়ক হরদীপ দাং। স্পিকার এনপি প্রজাপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। আত্মগোপন করে থাকা চার কংগ্রেস বিধায়কের মধ্যে একজন হরদীপ দাং।

পদত্যাগ কংগ্রেস বিধায়কের

পদত্যাগ কংগ্রেস বিধায়কের

কমলাথ সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে রয়েছেন ১৪ জন কংগ্রেস বিধায়ক। গত মঙ্গলবার থেকে এই নিয়ে চাপান উতর শুরু হয়েছে। চার কংগ্রেস বিধায়ক আত্মগোপন করে রয়েছেন। তাঁর মধ্যে একজন কংগ্রেস বিধায়ক হরদীপ দাং বৃহস্পতিবার পদত্যাগ পত্র পাঠিয়েছেন। স্পিকার এনপি প্রজাপতিকে পদত্যাগপত্রে কংগ্রেস বিধায়ক লিখেছেন সরকার গঠনের পর থেকে দলে ভীষণভাবে উপেক্ষিত হয়ে থাকতে হয়েছে তাঁকে। দলের কোনও মন্ত্রীই দুর্নীতিগ্রস্ত সরকারের সঙ্গে থাকতে চায় না বলেও পদত্যাগ পত্রে লিখেছেন তিনি।

সরকার ভাঙার চেষ্টা

সরকার ভাঙার চেষ্টা

মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার ভাঙার চেষ্টা চালাচ্ছে বিজেপি এমনই অভিযোগ করেছে কংগ্রেস। দিগ্বিজয় সিং জানিয়েছিলেন বেঙ্গালুরুতে একটি রিসর্টে রাখা হয়েছে বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের। তাঁদের ২৫ থেকে ৩৫ কোটি টাকা দিয়ে কেনার চেষ্টা করছে বিজেপি। মঙ্গলবার রাতেই গুরুগ্রামের একটি রিসর্টে থেকে ৬ কংগ্রেস বিধায়ককে কোনও মতে উদ্ধার করা হয়।

কংগ্রেসের দাবি নস্যাৎ বিজেপি

কংগ্রেসের দাবি নস্যাৎ বিজেপি

বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের ভাঙানোর অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এটা একেবারেই কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব বলে পাল্টা অভিযোগ করেছে বিজেপি নেতারা। কিন্তু এখনও পর্যন্ত চার কংগ্রেস বিধায়কের কোনও খোঁজ পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+