আপ ক্ষমতায় ফিরতেই আম আদমির হেঁসেলে আগুন, দাম বাড়ল রান্নার গ্যাসের
আপ ক্ষমতায় ফিরতেই আম আদমির হেঁসেলে আগুন। এক ধাক্কায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল ১৪৯ টাকা।
আপ ক্ষমতায় ফিরতেই আম আদমির হেঁসেলে আগুন। এক ধাক্কায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল ১৪৯ টাকা। কলকাতায় এখন ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম হল ৮৯৬ টাকা। গত বছরের শেষ থেকেই বাড়তে শুরু করেছিল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় ১৯ টাকা দাম বেড়েছিল ডিসেম্বরে। তাতে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হয়েছিল ৭২৫ টাকা। এক মাস যেতে না যেতেই আবার ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ২১ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়।

জানুয়ারি মাসের পর আবার ফেব্রুয়ারি মাসেই বাড়ানো হল ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এক ধাক্কায় ১৪৯ টাকা বাড়ানো হল রান্নার গ্যাসের দাম। আজ থেকেই শহরে কার্যকর হচ্ছে এই নতুন দাম। বছরে বারোটি ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস দেয় সরকার। তার বেশি প্রয়োজন হলে ভর্তুকী পাওয়া যায় না।
জ্বালানির দামে এই বৃদ্ধিতে নাজেহাল অবস্থা মধ্য বিত্তের। গতকালই প্রকাশ্যে এসেছে জানুয়ারির মুদ্রাস্ফীতি। তার পরিমাণ ৬ বছরে রেকর্ড বেশি বলে জানানো হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে বাইরে থেকে সবজি আমদানি কম হয়েছে ভারতে। যার জেরে এই মূল্য বৃদ্ধি বলে দাবি করা হচ্ছে।












Click it and Unblock the Notifications