দিল্লিতে ফের ভূমিকম্প, করোনা সঙ্কটের মাঝে আতঙ্ক রাজধানীতে
এদিন বুধবার রাতে ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, নয়ডার বিস্তীর্ণ এলাকা। এদিন রাত ১০টা ৪২ মিনিটে দক্ষিণ-পূর্ব নয়ডার ১৯ কিলোমিটার ভিতরে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

এর আগে গত ২৯ মে মাঝারি মানের কম্পন অনুভূত হয় দিল্লি, গুরুগ্রাম, পাঞ্জাব, উত্তরপ্রদেশের নানা এলাকায়। সেই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪.৬।
তার আগে মে মাসেই ১৫ তারিখে উত্তর-পশ্চিম দিল্লিতে রিখটার স্কেলে ২.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই কম্পনের কেন্দ্রবিন্দু ছিল উত্তর দিল্লির পিতমপুরা এলাকা। তার আগে মে মাসের ১০ তারিখে দিল্লির বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। সেই কম্পনের মাত্রা ছিল ৩.৫।
এছাড়া এপ্রিল মাসেও উত্তর-পূর্ব দিল্লিতে ভূমিকম্প হয়েছিল। সেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫।












Click it and Unblock the Notifications