Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহুয়া মৈত্রের বিরুদ্ধে 'ক্যাশ ফর কোয়ারি' নিয়ে কড়া লোকসভার অধ্যক্ষ! অভিযোগ পাঠালেন এথিক্স কমিটিতে

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ক্যাশ ফর কোয়ারির অভিযোগ তুলে অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি পাঠিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। অধ্যক্ষ ওম বিড়লা সেই অভিযোগ পাঠিয়ে দিয়েছেন সংসদের এথিক্স কমিটিতে। অন্যদিকে মহুয়া মৈত্র বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে আইনি নোটিশ পাঠিয়েছেন।

প্রসঙ্গত অধ্যক্ষের কাছে পাঠানো চিঠিতে বিজেপি সাংসদ বলেছিলেন, তিনি আইনজীবী জয় অনন্ত দোরায়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। যেখানে তিনি মহুয়া মৈত্রকে প্রশ্নের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ করেছিলেন। অভিযোগ, ব্যবসায়ী দর্শন হিরানন্দানির ব্যবসায়িক স্বার্থে কথা মাথায় রেখে প্রশ্নগুলো করা হয়েছিল।

Mahua Moitra

নিশিকান্ত দুবে চিঠিতে আরও অভিযোগ করেছিলেন, সাম্প্রতিক সময়ে মহুয়া মৈত্রের ৬১ টি প্রশ্নের মধ্যে ৫০ টি প্রশ্ন এমন ছিল, যা দর্শন হিরানন্দানি এবং তার কোম্পানির ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার জন্য জিজ্ঞাসা করা হয়েছিল। নিশিকান্ত দুবে বলেছিলেন, মহুয়া মৈত্র বিশেষ অধিকারের গুরুতর লঙ্ঘন করেছেন। পাশাপাশি তিনি হাউসেরও অবমাননা করেছেন। যা ভারতীয় দণ্ডবিধির ১২০-এ-র অধীনে ফৌজদারি অপরাধ।

নিশিকান্ত দুবে অধ্যক্ষ ওম বিড়লাকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানিয়েছিলেন। কারণ তিনি মনে করেন, ব্যবসায়ী দর্শন হিরানন্দানির স্বার্থের প্রচার এবং সুরক্ষার জন্য অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন। বিজেপি সাংসদ বলেছেন, মহুয়া মৈত্রের এই ঘচনা গত ২০০৫ সালের ১২ ডিসেম্বরের ক্যাশ ফর কোয়ারির পর্বের কথা মনে করিয়ে দেয়।

প্রসঙ্গত সেই সময় মাত্র ২৩ দিনের মধ্যে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ১১ জন সংসদের সদস্যপদ প্রত্যাহার করা হয়েছিল। এদিকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিজেপি সাংসদের তোলা অভিযোগের ভিত্তিতে তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+