Loksabha Election 2024: ভোটার আই কার্ড আনতে ভুলে গিয়েছেন? কীভাবে ভোট দেবেন? জেনে নিন উপায়

এগিয়ে আসছে ভোটের দিন। আগামী ১৯ এপ্রিল লোকসভা ভোট। তোরজোর শুরু হয়ে গিয়েছে। রাজ্যের তিনটি আসনে ভোট হবে প্রথম দফায়। দার্জিলিং, জলপাইগুড়ি এবং বালুরঘাট এই তিন কেন্দ্রে ভোট হবে প্রথম দফায়। ইতিমধ্যেই ভোটকর্মীেদর প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে।

ভোটারদের সচেতন করাও শুরু হয়ে গিয়েছে। নির্বাচনী প্রচারের পারদ চড়েছে। বুথে বুথে ভোটার কার্ড রিভিউ শুরু হয়ে গিয়েছে। নামের ভুল ঠিকানা বদল সহ একাধিক কাজ করছেন ভোটকর্মীরা। শেষবেলায় আর ভোটার কার্ডে নামের ভুল নিয়ে কড়াকড়ি না করার নির্দেশ দিয়েছে কমিশন।

Loksabha Election 2024

অনেকেই এখনও পুরনো ভোটার কার্ড নিয়েই ভোট দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন গাইডলাইন জারি করেছেন। সেই বিধানসভা এলাকার ভোটার যাঁরা তালিকায় নাম থাকলেও ভোটার কার্ড নেই তাঁদের বিকল্প পরিচয় পত্র দেখাতে হবে বুথে। এবং সেটা অবশ্যই সচিত্র ভোটার আইকার্ড হতে হবে।

ভোটার কার্ড ছাড়াও ভোটাররা যে পরিচয় পত্র নিয়ে ভোট দিতে যেতে পারবেন সেই তালিকায় রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স , মনরেগা জবকার্ড, ভারতের পাসপোর্ট, পেনশন ডকুমেন্ট, ছবি সহ। সাংসদ, বিধায়ক এবং পুর আধিকারিকদের দেওয়া সচিত্র পরিচয় পত্র। ছবি সব ব্যাঙ্ক পোস্ট অফিসের পাসবুক, শ্রম দফতরের দেওয়া হেল্থ ইনসিওরেন্স।

সাত দফায় এবার লোকসভা ভোট। ১৯ এপ্রিল থেকে শুরু হবে। তারপরে ১৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে, এবং ১ জুন। এছাড়াও চার রাজ্যে বিধানসভা ভোটও হবে। সব মিলিয়ে দেড় মাসের ভোট উৎসব। এখনই জারি হয়ে গিয়েছে নির্বাচনী বিধি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+