Lok Sabha Election 2024: আমেথিতে কংগ্রেসের প্রার্থী ঘোষণায় দেরি কেন? রহস্য 'ফাঁস' স্মৃতি ইরানির
Lok Sabha Election 2024: বাংলায় বিজেপি এখনও ডায়মন্ডহারবার কেন্দ্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করতে পারেনি। অন্যদিকে কংগ্রেস তাদের চিরাচরিত আমেথি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। তবে একসময়ে গান্ধী পরিবারের অনুগত থাকা আমেথি কেন্দ্রে কংগ্রেস এখনও প্রার্থী তালিকা ঘোষণা না করায় নিশানা করেছে স্মৃতি ইরানি।
কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, আমেথিতে সবাই কংগ্রেসের রাজনীতি দেখেছেন। কিন্তু সংকটের সময়ে কংগ্রেসকে সেখানে পাওয়া যায়নি। কোভিডের সময় জনগণের মধ্যে কংগ্রেসের কাউকেই দেখা যায়নি বলে দাবি করেছেন তিনি।

- পাঁচ বছরেই পার্থক্য
আমেথিতে কংগ্রেসের প্রার্থী দিতে দেরি হওয়াকে কটাক্ষ করে স্মৃতি ইরানি বলেছেন, এই ঘটনাই ইঙ্গিত করে, কংগ্রেস এবারও আমেথিতে পদ্ম ফুল ফোটানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেছেন, যদি কংগ্রেসের গত ৫০ বছর এবং আমেথিতে রাহুল গান্ধীর পনেরো বছর বনাম বিজেপির পাঁচ বছরের দিকে তাকানো যায়, তাহলে পার্থক্যটা দেখা যাবে।
- কোভিডের সময় ছিল না গান্ধী পরিবার
কেন্দ্রীয় মন্ত্রী আমেথি নিয়ে গান্ধী পরিবারকে আক্রমণ করতে গিয়ে বলেছেন, কোভিডের সময় গান্ধী পরিবারের কাউকেই আমেথিতে পাওয়া যায়নি। স্মৃতি ইরানি দাবি করেছেন, তিনি সেই সময় আমেথির গ্রামে গ্রামে ঘুরেছিলেন। এবার তিনি (স্মৃতি ইরানি) সেখানে সমর্থন চাইছেন, আমেথির কর্তব্য পরায়ণ নাগরিক হিসেবে, জাতপাতের ভিত্তিতে নয়।
- আমেথিতে অনুন্নয়নের অভিযোগ
আগের ৫০ বছরে আমেথিতে কংগ্রেসের একনায়কতন্ত্র ছিল বলে অভিযোগ করেছেন স্মৃতি ইরানি। তিনি কটাক্ষ করে বলেছেন, যেখানে রাহুল গান্ধী হাঁচি হলে বিদেশের হাসপাতালে যেতেন, সেখানে আমেথিতে একটিও মেডিক্যাল কলেজ তৈরি হয়নি সেই সময়।
- সাহায্যের হাত বাড়িয়েছেন মোদী
২০১৯-এর পর থেকে আমেথির চিত্র পরিবর্তন হতে শুরু করেছে বলে দাবি করেছেন স্মৃতি ইরানি। তিনি বলেছেন এই লোকসভা কেন্দ্রের কয়েক হাজার পরিবার বার্ষিক ছয় হাজার টাকা করে পান। সেখানকার কোনও নাগরিক সাহায্য না চাইলেও, প্রধানমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে দাবি করেছেন স্মৃতি ইরানি।












Click it and Unblock the Notifications