Lok Sabha Election 2024: কোন কোন রাজ্যে ধাক্কা খেতে পারে বিজেপি? কারণ জানিয়ে বড় ভবিষ্যদ্বাণী বিশেষজ্ঞের

Lok Sabha Election 2024: পয়লা জুন সপ্তম তথা শেষ দফার নির্বাচন। তারপর মঙ্গলবার অর্থাৎ ৪ জুন ভোট গণনা। রাজনৈতিক দলগুলি এখনও দাবি করছে ষষ্ঠ দফার পরে তারা নির্দিষ্ট সংখ্যক আসন পেয়ে গিয়েছে। কিন্তু বিশ্লেষণ সামনে আসবে ১ জুন ভোট শেষ হওয়ার পরে। আর ফল প্রকাশের পর তো সব কিছু পরিষ্কার হয়ে যাবে তা তো আর বলার অপেক্ষা রাখে না।

তবে সেই সময়ের আগে রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ আর ভবিষ্যদ্বাণীই আঁকড়ে ধরতে চাইবেন অনেকে। তার কোনও টা ঠিক আর কোনওটা ভুল প্রমাণিত হবে।

Lok Sabha Election 2024

  • প্রশান্ত কিশোর ও যোগেন্দ্র যাদব

এখনও পর্যন্ত প্রশান্ত কিশোর কিংবা যোগেন্দ্র যাদবের মতো বিশ্লেষকরা বলেছেন, বিজেপির ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা। প্রশান্ত কিশোর বিজেপিকে তিনশোর ওপরে আসন দিলেও (সবটাই সম্ভাবনা), যোগেন্দ্র যাদব তা দিতে রাজি নন। তিনি বলেছেন, বিজেপি সংখ্যাগরিষ্ঠতার কিছু কম থাকতে পারে, কিংবা টেনে টুনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।

  • সঞ্জয় কুমার

এরই মধ্যে সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিজ-লোকনীতির কর্তা অধ্যাপক সঞ্জয় কুমারের ভবিষ্যদ্বাণী প্রকাশিত হয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলিতে। তিনি বলেছেন, ছয়টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিজেপি সাফল্য আর বাড়ানোর সুযোগ নেই। বরং এইসব রাজ্যে গেরুয়া শিবিরের ক্ষতি হতে পারেই বলেই মনে করছেন তিনি। তবে পূর্ব ও দক্ষিণ ভারত থেকে সেই ক্ষতির কিছুটা পূরণ হতে পারে বলে মনে করছেন তিনি।

  • যেসব রাজ্যে বিজেপির ফল ভাল হতে পারে

এই ভবিষ্যদ্বাণীর শেষ অংশ নিয়ে অবশ্য আগেই জানিয়েছিলেন প্রশান্ত কিশোর এবং যোগেন্দ্র যাদব। তাঁরা বলেছিলেন পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরল থেকে বিজেপি এবার বেশি সংখ্যক আসন পেতে পারে।

  • যেসব রাজ্যে বিজেপির ফল খারাপ হতে পারে

রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় কুমার বলেছেন, রাজস্থান, গুজরাত, হিমাচল প্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিজেপির ফল ২০১৯-এর তুলনায় খারাপ হতে পারে।

  • ২০১৯-এর নির্বাচন ছিল আলাদা

এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সঞ্জয় কুমার বলেছেন, ২০১৯-এর নির্বাচন ছিল আলাদা। সেই সময় জাতীয় ইস্যু (বালাকোটে হামলা) ছিল। কিন্তু এবারের নির্বাচনে কোনও জাতীয় ইস্যু নেই। এবার রামমন্দিরের মতো ইস্যু কাজ করছে না বলেও জানিয়েছেন তিনি।

  • বিজেপির জন্য কঠিন

সঞ্জয় কুমার জানিয়েছেন, এবারের নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফার সময় বিজেপির কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু নির্বাচন চতুর্থ দফায় পৌঁছনোর সঙ্গে সঙ্গে এটি বিজেপির জন্য কঠিন হয়ে উঠেছে। তিনি বলেছেন, কোনও একজন ভোটার বলছেন, তিনি বিজেপিকে ভোট দেবেন। কিন্তু বিজেপি জিতবে কিনা তা বলতে চাননি। তিনি আরও বলেছেন, ছয় দফা নির্বাচনের পরে অনিচ্ছুক বিজেপি ভোটারদের মধ্যে পরিবর্তন এসেছে।
তিনি বলেছেন, এক্ষেত্রে বিজেপির ফলাফল কিছুটা খারাপ হতে পারে। অন্যদিকে কংগ্রেসের ফল ২০১৯-এর তুলনায় ভাল হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+