Lok Sabha Election 2024: বিয়ে সেরেই বুথে! দেশের নানা প্রান্তে ভোট দিলেন নবদম্পতিরা
Lok Sabha Election 2024: আর কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হবে লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া।
নতুন ভোটাররা যেমন ভোট দিচ্ছেন, তেমনই প্রবীণরাও গিয়েছেন বুথে। সেলেব থেকে আমজনতা, সকলেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। পিছিয়ে নেই নবদম্পতিরাও।

উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরাখণ্ড-সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটদান নিয়ে ভালোই আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। অনেকেই ভোট দিয়ে নিজেদের ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।
নির্বাচন কমিশনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আবার তুলে ধরা হয়েছে নবদম্পতিদের ভোটদানের ছবি। বিয়ের পোশাকে সুসজ্জিত অবস্থাতেই বর ও কনেকে দেখা গিয়েছে বুথের ভিতর। বিয়ের আচার-অনুষ্ঠানের ফাঁকে তাঁরা কেউই ভোটদান থেকে বিরত থাকেননি। বিয়ে করতে যাওয়ার আগে আলিপুরদুয়ারের ফালাকাটায় ১৮৬ নম্বর বুথে ভোট দেন সত্যজিৎ রায়।
#WATCH | Udhampur, J&K: As the first phase of #LokSabhaElections2024 is underway, after the wedding newly married couple heads straight to vote as they exercise their franchise. pic.twitter.com/WbJeL4PN3M
— ANI (@ANI) April 19, 2024
জম্মু ও কাশ্মীরের উধমপুরে নববধূকে নিয়ে ভোট দিয়েছেন সাহিল আবরর। উত্তরাখণ্ডের পাউরি গারওয়ালের একটি বুথেও দেখা গিয়েছে নবদম্পতিকে। রাজস্থানের জয়পুর জেলার বারওয়ারাতেও এক কনেকে বিয়ের পোশাকেই বুথে দেখা গিয়েছে ভোটাধিকার প্রয়োগ করতে।
একই ছবি ধরা পড়েছে মধ্যপ্রদেশের বালাঘাটেও। সেখানেও নবদম্পতি বিয়ের পোশাকেই বুথে গিয়ে ভোট দিয়েছেন। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে এক নববধূ বিয়ের মণ্ডপ থেকে সটান চলে যান বুথে ভোট দিতে। বলেন, প্রত্যেক নাগরিকেরই উচিত ভোট দেওয়া। আমার গ্রামের কাকাকে পূর্ণ সমর্থন জানিয়েই ভোট দিতে এসেছি।
#WATCH | Uttar Pradesh: A bride arrives at polling booth number 193-194 in Muzaffarnagar to cast her vote in first phase of #LokSabhaElections2024
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 19, 2024
She says "It is the right of every citizen to cast their votes in elections. I have come here to extend full support to my uncle..." pic.twitter.com/Fpi7qvKRWh
#WATCH | Surprise guest Uttarakhand CM Pushkar Singh Dhami joins a wedding ceremony and blesses a newly wedded couple in his hometown Khatima pic.twitter.com/VNOyWvU4EQ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 18, 2024
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে আবার দেখা গেল বিয়ের আসরে। আজ তিনি খাতিমায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে নবদম্পতিকে আশীর্বাদ করেন।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications