সতর্ক থাকুন, ধেয়ে আসছে পঙ্গপাল, গুরুগ্রাম, হরিয়ানায় থাবা বসিয়েছে রাক্ষুসে পতঙ্গের দল
সতর্ক থাকুন, ধেয়ে আসছে পঙ্গপালের দল, গুরুগ্রাম, হরিয়ানায় থাবা বসিয়েছে রাক্ষুসে পতঙ্গের দল
আশঙ্কা সত্যি হল। করোনা পরিস্থিতির মধ্যেই ভারতে হামলা চালাল পঙ্গপালের দল। গুরুগ্রামের আকাশ কালো করে ধেয়ে এসেছে তারা। বাড়ি, জমি, গাছ সর্বত্র রাক্ষুসে পোকার দল থাবা বসিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভয়ঙ্কর ছবি শেয়ার করতে শুরু করেছেন গুরুগ্রামের বাসিন্দারা।

পঙ্গপালের হামলা
ধেয়ে আসছে পঙ্গপাল। আগে থেকেই এই নিয়ে প্রায় সব রাজ্যকেই সতর্ক করেছিল কেন্দ্রীয় সরকার। সেই আশঙ্কাই সত্যি হল। গুরুগ্রামের আকাশে লাখো লাখো রাক্ষুসে পোকা হাজির হয়েছে সকাল থেকে। বর্ষার কালো মেঘের মতই আকাশ কালো করে ছেয়ে রয়েছে তারা। জমি, বাড়ি, গাছ পালা সর্বত্র ছেয়ে গিয়েছে পঙ্গপালে।

আতঙ্কে ঘরে সিঁধিয়েছেন বাসিন্দারা
রাক্ষুসে পোকার হামলায় আতঙ্কে রয়েছেন গুরুগ্রামের বাসিন্দারা। ঘরের দরজা জানতা বন্ধ করে বাড়ির ভেতরে আশ্রয় নিয়েছেন তাঁরা। লাখ লাখ পোকার দল আকাশ কালো করে ছেয়ে রয়েছে। গাছ পাতা খেয়ে যাচ্ছে তারা। মাথায় হাত পড়েছে চাষিদের। বর্ষার মরশুমে সদ্য লাগানো ফসল খেয়ে সাফ করে দেবে এই পঙ্গপালের দল।

চাষের বিপুল ক্ষতি
পঙ্গপালের হানা কয়েক প্রজন্ম দেখেনি। কেবল গল্প শুনেছে। করোনা এমনই পরিস্থিতি তৈরি করেছে যে সেই গল্প সত্যি করে দিখাল। কয়েক প্রজন্ম প্রথম দেখল পঙ্গপালের হানা। শয়ে শয়ে পোকার দল নিমেশে শেষ করে দিচ্ছে ফসল। যদিও বাজনা বাজিয়ে মাউক নিয়ে পোকা তাড়ানোর প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন চাষীরা।

বাংলাতেই বিপদ বার্তা
দিনে কয়েক হাজার মিটার পথ অতিক্রম করতে পারে এই পঙ্গপালের দল। কাজেই গুরুগ্রাম থেকে তারা এগোতে শুরু করে গিয়েছে। আগে থেকেই রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানায় সতর্কতা জারি করেছিল রাজ্য সরকার। খাদ্যের লোভে বাংলারতেও হানা দিতে পারে পঙ্গপালের দল।












Click it and Unblock the Notifications