আরও প্রাণঘাতী হচ্ছে করোনা, ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ল পাঞ্জাবে
আরও প্রাণঘাতী হচ্ছে করোনা, ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ল পাঞ্জাবে
গোটা দেশেই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা ক্রান্তের সংখ্যা। বর্তমানে ২১ দিন দেশজো়ড়া লকডাউন বাড়ানোর পক্ষে সায় দিয়েছে একাধিক রাজ্য। প্রথমে গতকালই সেই পথে হাঁটতে দেখা যায় উড়িষ্যাকে। এবার লকডাউন নিয়ে নতুন সিদ্ধান্ত নিল পাঞ্জাবও।

৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত
সূত্রের খবর, রাজ্য জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্য জুড়ে কার্ফু ঘোষণা করেছে প্রাশাসন। শুক্রবার মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে।

লকাডাউনের আওতা থেকে ছাড় কৃষকদের
শুক্রবার সকালের দিকে রাজ্যজুড়ে লকডাউন বাড়ানোর পক্ষে সওয়াল করতে দেখা যায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে। তবে চাষাবাদের সুবিধার জন্য বেশ কয়েকটি জেলার চাষীদের এই লকডাউনের আওতার বাইরে রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবি ফসল তোলার মরসুমে যাতে রাজ্যের কৃষি ব্যবস্থা পুরোপুরি থমকে না যায় তাই এই সিদ্ধান্ত।

এই মরসুমে ১৮৫ লক্ষ টন গম উত্পাদনের আশা করছে সরকার
পাশাপাশি এই বছর গোটা রাজ্য থেকে ১৮৫ লক্ষ টন গম উত্পাদনের আশা করছেন সে অমরিন্দর। এদিকে গোটা রাজ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেখানে এখনও পর্যন্ত ১৩০ জন করোনা আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গেছে। মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১০।












Click it and Unblock the Notifications