দিল্লি–মহারাষ্ট্রের পর এবার লকডাউন ওড়িশায়, ঝুঁকি নিতে চাইছেন না নবীন পট্টনায়েকের সরকার

দিল্লি–মহারাষ্ট্রের পর এবার লকডাউন ওড়িশায়

‌দেশজুড়ে করোনা ভাইরাসের রক্তচক্ষু প্রত্যেকটি রাজ্যকে লকডাউনের পথে হাঁটতে বাধ্য করছে। অনেক রাজ্যেই জারি হয়ে গিয়েছে পূর্ণ ও আংশিক লকডাউন। এবার সেই তালিকায় যোগ ওড়িশা। ৫ মে থেকে ১৯ মে পর্যন্ত ওড়িশায় লকডাউন জারি থাকবে। এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। রবিবার টুইট করে জানিয়েছেন তিনি।

দিল্লি–মহারাষ্ট্রের পর এবার লকডাউন ওড়িশায়, ঝুঁকি নিতে চাইছেন না নবীন পট্টনায়েকের সরকার


প্রথম দিকে কোভিড পরিস্থিতি বেশ কিছুটা সামাল দিয়েছিল ওড়িশা সরকার। তবে পুরনো সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ওড়িশায় কোভিডে আক্রান্ত হয়েছেন ১০,৪১৩ জন। এর পরই লকডাউনের পথে হাঁটলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এদিন টুইট করে নবীন পট্টনায়েক জানিয়েছেন, '‌দেশে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা চলছে। একের পর এক রাজ্য ও শহরের স্বাস্থ্য পরিকাঠামো ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে আমাদের সতর্ক থাকতে হবে।’‌

মহারাষ্ট্র ও দিল্লিতে ইতিমধ্যেই লকডাউন ঘোষণা হয়ে গিয়েছে। মেয়াদ বাড়ানো হয়েছে দিল্লির লকডাউনের। নৈশ কার্ফু জারি করা হয়েছে উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে। করোনার সংক্রমণ রোখার জন্য লকডাউনই একমাত্র উপায় তা বলেছেন বহু বিশেষজ্ঞই। তবে এখনই গোটা দেশে লকডাউন জারি করতে রাজি নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে এটা শেষ অস্ত্র। কিন্তু ঝুঁকি নিতে রাজি নয় অনেক রাজ্যই। তাই টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার পরও লকডাউনের পথেই হাঁটতে চাইছে সব সরকার। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৫ লক্ষ ৫৭ হাজার ৪৫৭ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+