লকডাউন ৩.০: কী কী বন্ধ থাকছে জেনে নিন এক নজরে
লকডাউন ৩.০: কী কী বন্ধ থাকছে জেনে নিন এক নজরে
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে আরও ২ সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ৩ মে পর্যন্ত জারি ছিল দ্বিতীয় দফার লকডাউন। সেটা শেষ হওয়ার আগেই ২ সপ্তাহ বাড়ানো হল লকডাউন। তৃতীয় দফার লকডাউনো গোটা দেশে কী কী বন্ধ থাকছে তার নির্দেশিকা জারি করা হয়েছে।

১. দেশিয় এবং আন্তর্জাতিক সব উড়ান পরিষেবা বন্ধ থাকবে। কেবল মাত্র এয়ার অ্যাম্বুলেন্স, পণ্য পরিবহণে কার্গো বিমান এবং সেনাবাহিনীর উড়ানে ছাড় দেওয়া হয়েছে।
২. লোকাল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার কোনও ট্রেন চলাচল করবে না গোটা দেশে। কেবল মাত্র মালগাড়ি এবং সেনা পরিবহণের ক্ষেত্রে ট্রেন চলাচল করবে।
৩. মেট্রোরেল পরিষেবা একেবারেই বন্ধ থাকবে।
৪. আন্তরাজ্য বাস পরিষেবা আগের মতই বন্ধ থাকছে। শুধুমাত্র কিছু জরুরি ক্ষেত্রে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে বাস চালানো যাবে।
৫. চিকিৎসার প্রয়োজন ছাড়া কেউ এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করতে পারবেন না।
৬.স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে অনলাউনে শিক্ষার ব্যবস্থা করা যাবে।
৭.সিনেমা হল, শপিং মল, জিম,স্পোর্টস কমপ্লেক্স,সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, অনুষ্ঠান বাড়ি বন্ধ থাকবে।
৮. সব ধর্মীয়, সামাজিক, বিনোদন, শিক্ষা, সংস্কৃতি মূলক অনুষ্ঠান নিষিদ্ধ থাকছে।
৯. সব ধর্মস্থান এবং ধর্মীয় সমাবেশ বন্ধ রাখতে হবে।
১০. হাসপাতাল ছাড়া অন্যান্য পুলিস, স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য তৈরি হাউসিং কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হবে।












Click it and Unblock the Notifications