স্বাধীন তিব্বতের লড়াই জারি থাকবে! 'বন্ধু' ভারতকে পাশে নিয়ে চিনকে কড়া হুঁশিয়ারি ধর্মশালা থেকে

গত ৬ দশক ধরে চিনের দখলে তিব্বত। তবে স্বাধীন তিব্বতের লক্ষ্যে লড়াই ও আন্দোলন জারি থাকবে বলে ফের সতর্কবার্তা দিলেন তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লোবসাং সাঙ্গে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলিকে চিন থেকে ফের একবার সতর্ক হওয়ার জন্যে বললেন সাঙ্গে। পাশাপাশি ভারতের প্রশংসাতেও এদিন পঞ্চমুখ হন সাঙ্গে।

ভারত-তিব্বত বন্ধুত্ব

ভারত-তিব্বত বন্ধুত্ব

এদিন সাঙ্গে ভারতীয় রাজনৈতিক নেতাদের ধন্যবাদ জ্ঞাপন করে জানান, যে ভারত চিরকাল তিপ্পতীদের সাহায্য করে এসেছে। এবং লাদাখে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ জওয়ানদের প্রতি তিব্বতীদের গভীর শ্রদ্ধা রয়েছে। এরপর তিনি বলেন, বেজিং তিব্বতকে দমাতে পারবে না। তিব্বতের লড়াই জাড়ি থাকবে।

করোনা নিয়ে বেজিংকে দোষারোপ

করোনা নিয়ে বেজিংকে দোষারোপ

পাশাপাশি করোনা নিয়েও এদিন বেজিংকে দোষারোপ করেন সাঙ্গে। তিনি করোনা সংক্রমণের জন্য সরাসরি চিনকে দোষারোপ করে বলেন, 'উহান ও ওর এই মহামারী সংক্রমণ কোনও ভাবেই আমাদের লড়াইতে ব্যাঘাত ঘটাতে পারবে না। আমরা চিনের বিরুদ্ধে আমাদের দাবি নিয়ে সবসময় সরব থাকব।'

লাদাখ নিয়ে চিনকে তোপ

লাদাখ নিয়ে চিনকে তোপ

এরপর লাদাখে ভারত-চিন উত্তেজনার বিষয়ে সাঙ্গে বলেন, 'আমরা চাই ভারতের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত থাকুক।' গতকালই দলাই লামার ৮৫তম জন্মদিন ছিল। সেই উপলক্ষে এসব বলেন সাঙ্গে। ১৯৫০-এর দশকে চিন তিব্বত দখল করে। আর এরপর ১৯৫৯ সাল থেকে উত্তর ভারতের ধর্মশলায় তাঁর নির্বাসন জীবন শুরু হয়। এদিকে লাদাখ নিয়ে ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। সেখানে তিব্বতে চিন তাদের অতিরিক্ত সেনার ডিভিশন মোতায়েন করেছে। এই অবস্থায় ফের চিন মুক্ত তিব্বতের দাবি উঠল।

চিনের বিরুদ্ধে দলাই লামার বক্তব্য

চিনের বিরুদ্ধে দলাই লামার বক্তব্য

লাদাখে চিনা আগ্রাসনের আবহেই দালাই লামা চিনের বিরুদ্ধে মুখ খুলেছিলেনা। চিন তিব্বত দখল করতে পারলেও আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। তিনি আরও বলেন, তিব্বতের বিভিন্ন অঞ্চল হয়ে লাদাখে আগ্রাসন দেখিয়েছে চিন। আর তিব্বতীরা কখনও তা মেনে নেবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+