LIVE বিহার দ্বিতীয় দফা নির্বাচন: নীতীশ কুমারকে লক্ষ্য় করে পেঁয়াজ নিক্ষেপ বিহারের জনসভায়

বিহারে প্রথম দফা নির্বাচন নির্বিঘ্নে কাটার পরে মঙ্গলবার দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই ধাপে ৯৪টি আসনে বিভিন্ন দলের লড়াই হবে। এই বিধানসভা ক্ষেত্রগুলি ১৭টি জেলায় ছড়িয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে পাটনা, বৈশালী, সীতামারহী, দ্বারভাঙা, মধুবনীর মতো এলাকা। গত কয়েকদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাহুল গান্ধীরা রীতিমতো জমিয়ে প্রচার সেরেছেন বিহারে। সেই প্রচার কার ঝুলিতে সাফল্য এনে দিতে পারে সেটা জানা যাবে ফলপ্রকাশের পর। এই নির্বাচনের সমস্ত আপডেট দেখে নিন একনজরে।

LIVE বিহার দ্বিতীয় দফা নির্বাচনের সমস্ত লাইভ আপডেট

Nov 03, 2020, 5:05 pm IST

সিওয়ানে ভোট গ্রহণে প্রচুর জনসমাগম।
Nov 03, 2020, 4:46 pm IST

এদিকে, ভোটের মধ্যে নীতীশ কুমারকে লক্ষ্য় করে পেঁয়াজ নিক্ষেপ বিহারের জনসভায়
Nov 03, 2020, 4:45 pm IST

'বিহারের মানুষ নীতীশজি আর মোদীজিকে ভোট দিয়ে ভুল করেছে, শোধরানোর সময় এসে গিয়েছে', বিহারে প্রচারে নেমে ভোট পারদ চড়ালেন রাহুল গান্ধী।
Nov 03, 2020, 4:09 pm IST

বিহারে বিকেল ৩ টে পর্যন্ত ভোট পড়েছে ৪৪.৫১ শতাংশ।
Nov 03, 2020, 3:38 pm IST

মোদী এদিনের সভাতেও পারদ চড়িয়ে ফের বলেন, প্রথম দফার ভোটের পর যা ইঙ্গিত মিলছে, তাতে বিহারে পের একবার এনডিএর সরকার আসবে। মোদী এদিন বলেন, দেশ বদলেছে। আগের মতো পরিস্থিতি নেই বলেই গরিব মায়ের সন্তান আজ প্রধান মন্ত্রী হতে পারছেন। আর তা বা হলে ' তিনি আপনাদের প্রধান সেবক' হতে পারতেন না।
Nov 03, 2020, 3:38 pm IST

মোদী এদিন বলেন, 'জয় শ্রী রাম 'বুলি বলতে সমস্যা রয়েছে জঙ্গলরাজের শরিকদের। এই মন্তব্যে তিনি যে কংগ্রেস সহ বিরোধীদের সরাসরি কটাক্ষ করেছেন তা বলাই বাহুল্য। মোদী বলেন, এদের 'ভারত মাতা কি জয়' বলতেও সমস্যা রয়েছে। আর তারাই এখন বিহারের মানুষের থেকে ভোট চাইছেন। এই বার্তা মোদী সাহারসা সভা থেকে দেন।
Nov 03, 2020, 3:16 pm IST

ছাপড়ায় চলছে ভোট গ্রহণ।
Nov 03, 2020, 2:42 pm IST

বিহারে ভোটের পারদ চড়ালেন মোদী।
Nov 03, 2020, 2:42 pm IST

দুপুর ১ টা পর্যন্ত ৩২ .৮২ শতাংশ ভোট পড়েছে বিহারে
Nov 03, 2020, 1:38 pm IST

বিহারের মুজাফ্ফরপুরের বরারুজে ভোট বয়কটের ডাক ।
Nov 03, 2020, 1:15 pm IST

ফরবেসগঞ্জ,সাহরসা সহ তিনটি ভোট প্রচার সভায় আজ মোদী পৌঁছেছেন বিহারে।
Nov 03, 2020, 12:32 pm IST

বিহারে ভোট দিলেন রবিশঙকর প্রসাদ।
Nov 03, 2020, 12:10 pm IST

সকাল ১১ টা পর্যন্ত ১৯.২৬ শতাংশ ভোট পড়েছে বিহারে।
Nov 03, 2020, 12:09 pm IST

সারানে চলছে সোশ্যাল ডিসটেন্সিং মেনে ভোট।
Nov 03, 2020, 12:09 pm IST

বিহারে ছেলে লবের ভোটে দাঁড়ানো নিয়ে মুখ খুললেন কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা।
Nov 03, 2020, 11:05 am IST

বিহারে বহু জায়গায় ভিভিপ্যাটে প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে শুরু করেছে।
Nov 03, 2020, 10:37 am IST

বিহারে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই।
Nov 03, 2020, 10:36 am IST

বিহারে সবচেয়ে বেশি ভোট বক্তিয়ার পুরে পড়েছে। এখানে ১৪.৪৬ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট কুমহরারর এলাকায় পড়েছে। সকাল ৯ টা পর্যন্ত এখানে ভোট পড়েছে ৫. ৮৬ শতাংশ।
Nov 03, 2020, 10:02 am IST

বিহারে সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ৮.০৫ শতাংশ।
Nov 03, 2020, 9:59 am IST

ভোট দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের দিঘা এলাকার স্কুলে পড়েছে তাঁর ভোটিং বুথ।
Nov 03, 2020, 9:58 am IST

RJD সুপ্রিমো লালু প্রসাদের ছোটছেলে তথা বিহারে বিরোধী মহাজোটের মুখ তেজস্বী যাদব লড়ছেন বিহারের আরজেডি দূর্গ রঘোপুর থেকে। এই নিয়ে তিনি দ্বিতীয়বার এই আসনে লড়ছেন।
Nov 03, 2020, 9:57 am IST

এবারের ভোটে চন্দ্রিকা রাই সারানের পারাসা কেন্দ্র থেকে লড়ছেন। পরাসাতে তিনি ১৯৮৫ থেকে ২০১৫ব সাল পর্যন্ত জিতে এসেছেন। তবে আগে তিনি ছিলেন লালু শিবিরের আরজেডি প্রার্থী, এখন তিনি নীতীশ শিবিরের জেডিইউ প্রার্থী। তাঁকে
Nov 03, 2020, 9:56 am IST

বিহারে বিজেপি নেতা নিত্যানন্দ রাই দিলেন ভোট।
Nov 03, 2020, 9:16 am IST

বিহারে সকলকে ভোট দিতে উৎসাহিত করলেন বিজেপি প্রধান জেপি নাড্ডা।
Nov 03, 2020, 8:50 am IST

বিহারে চলছে ভোটদানের প্রক্রিয়া। বয়স্কদের সাহায্য করছেন পুলিশ অফিসাররা।
Nov 03, 2020, 8:50 am IST

বিহারে চলছে ভোটদানের প্রক্রিয়া। বয়স্কদের সাহায্য করছেন পুলিশ অফিসাররা।
Nov 03, 2020, 8:32 am IST

বিহারের জনতাকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করে মোদীর বার্তা।
Nov 03, 2020, 8:31 am IST

সকাল থেকেই বিহারের বিভিন্ন বুথে লাইন। কেউ এলেন সাইকেলে।
Nov 03, 2020, 7:57 am IST

ভোট দিলেন চিরাগ পাসোয়ান।খাগারিয়া কেন্দ্রে তিনি ভোট দেন।
Nov 03, 2020, 7:42 am IST

সোশ্যাল ডিসটেন্সিং মেনে চলছে বিহারের নির্বাচন।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+