Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভাঙছে ৪০ বছরের রেকর্ড! বাংলায় ধরাশায়ী হলেও কেরল ফের ক্ষমতায় ফিরছে বামেরা, দিশেহারা বিজেপি

বাংলায় ধরাশায়ী হলেও কেরল ফের ক্ষমতায় ফিরছে বামেরা

একদিকে যখন বাংলায় কার্যত ধরাশায়ী অবস্থায় তখন কেরল নতুন ইতিহাস তৈরি করল বামেরা। যদিও সেই ইঙ্গিত আগেই মিলেছিল বুথ ফেরত সমীক্ষায়। এদিকে এবারের ভোটে কেরলে সম্মুখসমরে নামে সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফ ও কংগ্রেস সমর্থিত ইউডিএফ। লড়াইয়ে আছে বিজেপিও।এমাতবস্থায় ২ মে ভোট গণনা শুরু হতেই ধীরে ধীরে পাল্লা ভারী হতে শুরু করে এলডিএফের।

কেরলে বড় জয় নিশ্চিত বামেদের

কেরলে বড় জয় নিশ্চিত বামেদের

এমনকী শেষ পাওয়া খবর অনুযায়ী কেরল কার্যত জয় নিশ্চিত বামেদের। যার ফলে ৪০ বছরের রাজনৈতিক ইতিহাসে তৈরি হতে চলছে নতুন অধ্যায়। রাজ্যে প্রথমবারের মতো দ্বিতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখতে বামেরা। এখনও পর্যন্ত ১৪০ আসনের কেরল বিধানসভায় ৯২ আসনে এগিয়ে রয়েছে এলডিএফ। অনেকটাই পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফ। এগিয়ে রয়েছে ৪৬টি আসনে।

সিপিএমের হয়ে শেষ ব্যাটন বিজয়নের হাতেই ?

সিপিএমের হয়ে শেষ ব্যাটন বিজয়নের হাতেই ?

এদিকে মাত্র এক দশক আগেও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও কেরল এই তিনটি রাজ্যেই বামেদের একচ্ছত্র অধাপত্য দেখা যেত। কিন্তু ২০১১ সালের পর থেকেই শুরু হয় রক্তক্ষরণ। এমনকী এক দশক পরেও ২০২১ সালের নির্বাচনেও যে তা অব্যাহত তা স্পষ্ট ২০২১-র নির্বাচনী ফলাফলে। অন্যদিকে ভাগবানের দেশ হিসেবে পরিচিত কেরলেই একমাত্র আধিপত্য কায়েম করতে রাখতে পেরেছে বামেরা। এককথায় সিপিএমের হয়ে শেষ ব্যাটনটা ধরে রেখেছেন পিনারাই বিজয়ন।

 যুযুধান সিপিআইএম ও কংগ্রেসের মধ্যে পড়ে দিশাহারা বিজেপি

যুযুধান সিপিআইএম ও কংগ্রেসের মধ্যে পড়ে দিশাহারা বিজেপি

এমনকী কেরলে যে বামের ক্ষমতা ক্রমেই বাড়ছে তা স্পষ্ট হয় শেষ কিছু আঞ্চলিক নির্বাচনের ফলাফল থেকেই। ফলস্বরূপ ৪০ বছরের প্রবণতা ভেঙে কেরলে ক্ষমতায় থাকতে চলেছে সিপিআইএম-এর নেতৃত্বাধীন এলডিএফ। অন্যদিকে কেরলে যুযুধান সিপিআইএম ও কংগ্রেসের মধ্যে পড়ে বিজেপি দিশাহারা। ঠিক পশ্চিমবঙ্গে বাম শক্তির মতো হাল কেন্দ্রের ক্ষমতায় থাকা দলটির।

কে কোথায় এগিয়ে ?

কে কোথায় এগিয়ে ?

দ্বিতীয় স্থানে কংগ্রেস থাকলেও জেপির নেতৃত্বাধীন এনডিএ কেরলে মাত্র ৩টি আসনে এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ধর্মাদম কেন্দ্রে এগিয়ে রয়েছেন।কংগ্রেস নেতা ওমেন চান্ডি আবার এগিয়ে রয়েছেন পুতুপ্পল্লিতে। 'মেট্রোম্যান' তথা বিপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ই শ্রীধরণ এগিয়ে রয়েছেন পলাক্কাড়ে।মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল কুম্মানম রাজশেখরণ বিজেপি প্রার্থী হিসাবে এগিয়ে রয়েছেন নেমম কেন্দ্রে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+