নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাংলার বিভিন্ন জায়গায়, জারি সতর্কতাও! কয়েকটি রাজ্যে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাংলার বিভিন্ন জায়গায়, জারি সতর্কতাও! কয়েকটি রাজ্যে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

একদিকে যেমন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে, অন্যদিকে তার প্রভাবে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। রয়েছে দমকা হাওয়া। আগামী ২৪ ঘন্টায় এর প্রভাব বজায় থাকবে। এই নিম্নচাপের প্রভাব বেশ কয়েকটি রাজ্যেও পড়তে চলেছে বলে জানিয়েছে আবহহাওয়া অফিস (weather office)।

 উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সোমবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলার দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ কিংবা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ৮ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি থাকবে অন্যদিনের মতোই। তবে আগামী দিন কয়েকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সোমবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে দমকা হাওয়াও বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে পরবর্তী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

সোমবার বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা

মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ওড়িশার দক্ষিণে এবং অন্ধ্র উপকূলের উত্তরের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে সমুদ্রে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে গতদিনের তাপমাত্রা

আসানসোল (৩৫.২)
বালুরঘাট (৩১.৮)
বাঁকুড়া (৩৫.৩)
ব্যারাকপুর (৩৪.৪)
বহরমপুর (৩৭)
বর্ধমান (৩৬)
ক্যানিং (৩৫)
কোচবিহার (৩৫.৬)
দার্জিলিং (২১.৬)
দিঘা (৩৫.৮)
কলকাতা (৩৫.১)
মালদহ (৩৬)
পানাগড় (৩৫.৫)
পুরুলিয়া (৩৪.৩)
শিলিগুড়ি (৩৫.২)
শ্রীনিকেতন (৩৫.৪)

 দেশের আবহাওয়া

দেশের আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে এদিন বলা হয়েছে, উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ওড়িশা এবং অন্ধ্র উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা তার স্বাভাবিক অবস্থানের দক্ষিণে রয়েছে। আগামী ৪-৫ দিন এই জায়গাতে থাকবে বলে পূর্বাভাস। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বিকানের, জলপুর, গুনা, সেওনি, গণ্ডিয়া, গোপালপুর হয়ে নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আগামী ৪-৫ দিন দক্ষিণ ভারতের ওপরে একটি শিয়ার জোন থাকবে বলেও জানানো হয়েছে।
আবহাওয়া দফতরের তরফ থেকে পূর্বাভাসে বলা হয়েছে, ৭ সেপ্টেম্বরের মধ্যে ওড়িশা, উপকূল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক, বিদর্ভ, ছত্তিশগড়ে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এদিন অতিপ্রবল বৃষ্টি হতে পারে উপকূল অন্ধ্রপ্রদেশে। এছাড়া ৭ সেপ্টেম্বরের মধ্যে তেলেঙ্গানা, এবং মধ্য মহারাষ্ট্র, ৭-৮ সেপ্টেম্বরের মধ্যে কোঙ্কন এবং ৮-৯ সেপ্টেম্বরের মধ্যে গুজরাতে অতিপ্রবল বৃষ্টি হতে পারে।

উত্তর-পশ্চিম ভারতে বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্নভাবে হলেো বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, জম্মুতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরাখণ্ডে ৮-১০ সেপ্টেম্বরের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে পূর্ব রাজস্থানে ৭-১০ সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টি চললেও, ভারী বৃষ্টি হতে পারে ১০ সেপ্টেম্বর নাগাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+