অযোধ্যার মন্দির থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরেই দেওয়া হল মসজিদের জমি

অযোধ্যার মন্দির থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরেই দেওয়া হল মসজিদের জমি

আজই অযোধ্যার মন্দির তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ এগিয়েছে মোদী সরকার। আবার সেই দিনেই মসজিদের জন্য জমি দেওয়ার কথা জানালেন উত্তর প্রদেশের মন্ত্রী। অযোধ্যার রাম মন্দির স্থল থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরেই মসজিদের জন্য জমি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যোগীর মন্ত্রী শ্রীকান্ত শর্মা।

মসজিদের জন্য জমি

মসজিদের জন্য জমি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই মসজিদের জন্য জমি দিল উত্তর প্রদেশ সরকার। মন্দির থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরেই মসজিদের জন্য জমি দেওয়া হয়েছে। জানালেন যোগীর মন্ত্রী শ্রীকান্ত শর্মা। মন্দিরের চারপাশের ১৪ কোশি পরিক্রমার বাইরেই জমি দেওয়া হয়েছে।

মোদীর মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষা

মোদীর মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষা

মসজিদের জন্য জমি চিহ্নিত করে মন্ত্রিসভায় পাঠানো হয়েছে প্রস্তাব। মন্ত্রিসভার সিলমোহর পড়লেই সেই ৫ একর জমি মসজিদ নির্মাণের জন্য সিয়া ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। যদিও মন্দিরের জায়গায় মসদিজ তৈরি করতে না দেওয়া নিয়ে বিরোধিতা শুরু করেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড।

রাম মন্দিরের ট্রাস্ট গঠন

রাম মন্দিরের ট্রাস্ট গঠন

আজই রাম মন্দিরের ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য ৬৭ জমি দিচ্ছে সরকার। লোকসভা অধিবেশনেই সেকথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহ জানিয়েছেন মন্দির কমিটির হাতে শীঘ্রই সে জমি তুলে দেওয়া হবে। ট্রাস্টে ১৫ জন সদস্য থাকবেন। তাঁদের মধ্যে একজন দলিত বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+