শীতের বরফ গললেও লাদাখ নিয়ে বরফ গলছে না, বিদেশমন্ত্রীর বয়ানে নতুন করে উত্তেজনার ইঙ্গিত
শীতের বরফ গললেও লাদাখ নিয়ে বরফ গলছে না, বিদেশমন্ত্রীর বয়ানে নতুন করে উত্তেজনার ইঙ্গিত
শীত কমতেই ফের পরিষ্কার হতে শুরু করেছে লাদাখ উপত্যকা। বরফ গলতেই নতুন করে চিনা বাহিনী তৎপর হয়ে উঠেছে লাদাখ সীমান্তে। ভারতের সঙ্গে লাদাখ নিয়ে চিনের বিবাদ যে এখনও সংকট জনক জায়গায় রয়েছে তার ইঙ্গিত দিয়েছেন বিেদশমন্ত্রী এস জয়প্রকাশ। এখনও লাদাখে যে উত্তেজনা বজায় রয়েছে তা স্পষ্ট হয়ে গিয়েছে তাঁর মন্তব্যে।

গত কয়েকদিন ধরেই লাদাখে চিনা ফৌজের গতিবিধি বেড়েছে। প্যাংগং সো হ্রদের কাছে হট স্প্রিং এলাকায় ফেল লালফৌজ রুট মার্চ শুরু করেছে। এলএসি থেকে ১০০ কিলোমিটারের মধ্যে তাঁরা ফের সক্রিয় হয়ে উঠেছে। তাতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত। গতবছর ঠিক মে মাসেই উত্তপ্ত হয়ে উঠেছিল লাদাখ সীমান্তে। এলএসির নিয়ন্ত্রণ রেখা টপকে চিনা বাহিনী ভারত ভূখণ্ডে চলে এসেছিল বলে দাবি করে বিরোধীরা। যদিও মোদী সরকারের পক্ষ থেেক বারবারই দাবি করা হয়েছে চিনা ফৌজ ভারতের এক ইঞ্চি জমিও স্পর্শ করতে পারেনি।
বেজিং দাবি করেছিল তাঁরা এলএসি মানে না। ১৯৯৩ ও ১৯৯৪ সালে এলএসি নিয়ে দুই দেশে মধ্যে যে শান্তিচুক্তি হয়েছিল সেটা মানতে নারাজ বেজিং। এই নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ আলোচনা চলছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকেও ময়দানে নামিয়েছিলেন মোদী। বেজিং সফরে গিয়ে ডোভাল কিছুটা হলেও পরিস্থিতি প্রশমিত করেছিলেন। কিন্ত লাদাখ সীমান্তের দখলদারি নিয়ে কিছুতেই আলোচনায় সমস্যা মিটছে। এখনও দফায় দফায় দই দেশের প্রতিনিধির মধ্যে আলোচনা চলছে। কিন্তু সমাধান সূত্র বেরোয়নি। গরম পড়তেই ফের উত্তেজনা বাড়তে পারে তার ইঙ্গিত দিয়ে দিলেন জয়শঙ্কর। যদিও পুরো বিষয়টাই আলাপ আলোচনার উপরে রয়েছে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications